হার্বাল সাপ্লিমেন্ট পণ্যে ভায়াগ্রার উপাদান, এফডিএর সতর্কতা

টিবিএন ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৫ ২০২৬, ১৭:১৮

ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন-এফডিএর ভবন। ছবি: উইকিমিডিয়া কমন্স

ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন-এফডিএর ভবন। ছবি: উইকিমিডিয়া কমন্স

  • 0

ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন-এফডিএ জানিয়েছে, ল্যাবরেটরি পরীক্ষায় সাপ্লিমেন্টটিতে ভায়াগ্রার সক্রিয় উপাদান সিলডেনাফিল পাওয়া গেছে, যা প্রোডাক্ট লেবেলে উল্লেখ করা হয়নি।

ভায়াগ্রার উপাদান থাকার অভিযোগে হার্বাল সাপ্লিমেন্ট প্রাইমাল হার্বস ভলিউম বাজার থেকে প্রত্যাহার করা হয়েছে।

ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন-এফডিএ জানিয়েছে, ল্যাবরেটরি পরীক্ষায় সাপ্লিমেন্টটিতে ভায়াগ্রার সক্রিয় উপাদান সিলডেনাফিল পাওয়া গেছে, যা প্রোডাক্ট লেবেলে উল্লেখ করা হয়নি।

এফডিএ সতর্ক করেছে, এ উপাদান কিছু প্রেসক্রিপশন ড্রাগের সঙ্গে প্রতিক্রিয়া করতে পারে।

বিশেষ করে নাইট্রেট জাতীয় ওষুধ ব্যবহারকারীদের জন্য এটি রক্তচাপ বিপজ্জনকভাবে কমাতে পারে।

যারা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরল বা হৃদরোগের জন্য ওষুধ নেন, তাদের জন্য এটি ঝুঁকিপূর্ণ হতে পারে।

প্রাইমাল সাপ্লিমেন্টস এক বিবৃতিতে জানায়, যারা ২ জুলাই থেকে ১৯ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত সাপ্লিমেন্টটি কিনেছেন, তাদের অবিলম্বে ব্যবহার বন্ধ করে কোম্পানির সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হচ্ছে।

এফডিএ এবং প্রাইমাল সাপ্লিমেন্টস উভয়েই ব্যবহারকারীদের সতর্ক থাকতে বলেছেন।