Skip to main content

বন্যা বিপর্যস্ত পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলা সন্ত্রাসীদের

টিবিএন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৩ ২০২৫, ৯:১৫

রাজনৈতিক সমাবেশে মঙ্গলবার আত্মঘাতী বোমা হামলা চালায় সন্ত্রাসীরা। ছবি: দ্য স্ট্রেইটস টাইমস

রাজনৈতিক সমাবেশে মঙ্গলবার আত্মঘাতী বোমা হামলা চালায় সন্ত্রাসীরা। ছবি: দ্য স্ট্রেইটস টাইমস

  • 0

এ বছরের ১ জানুয়ারি থেকে লুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়ায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৪৩০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর সদস্য।

সাম্প্রতিক বন্যায় বিপর্যস্ত পাকিস্তানের পাঞ্জাব। গত ২৩ অগাস্ট থেকে এ পর্যন্ত পাকিস্তানের দুই হাজার ২০০ গ্রামের ২০ লাখের বেশি মানুষকে ঘরছাড়া হয়েছেন। এরইমধ্যে অশান্ত দেশটির বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটা।

বার্তা সংস্থা এএফপি জানায়, কোয়েটায় একটি রাজনৈতিক সমাবেশে মঙ্গলবার আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১১ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে দুই প্রাদেশিক কর্মকর্তা এএফপিকে নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন।

বেলুচিস্তান ন্যাশনাল পার্টির (বিএনপি) কয়েক শ সমর্থক সমাবেশের জন্য, স্টেডিয়ামের পার্কিং লটে জড়ো হলে এই বিস্ফোরণটি ঘটানো হয়।

ডনের খবরে বলা হয়েছে, বিএনপির প্রতিষ্ঠাতা আতাউল্লাহ মেঙ্গলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটি দলীয় সমাবেশে করেন বিএনপি-এম-এর ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সাজিদ তারিন। এর কিছুক্ষণ পরেই এই হামলার ঘটনা ঘটে।

বেলুচিস্তান স্বরাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে যে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিরাপত্তা বাহিনী দ্রুত এলাকাটি ঘিরে ফেলেছে এবং প্রমাণ সংগ্রহ শুরু করেছে।

এখনও কোন গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

এ বছরের ১ জানুয়ারি থেকে লুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়ায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৪৩০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর সদস্য।