চিকিৎসা শেষে শনিবার হাসপাতাল ছাড়েন পোপ লিও চতুর্দশ। ছবি: রয়টার্স
0
চিকিৎসকরা জানিয়েছেন, পোপের সর্বশেষ রক্ত ও বুকের পরীক্ষার ফলাফল সন্তোষজনক হওয়ায় তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে।
ফুসফুসের ক্যানসারের অস্ত্রোপচারের চার দিন পর হাসপাতাল ছেড়ে ভ্যাটিকানে ফিরেছেন পোপ চতুর্দশ লিও। শনিবার রোমের জেমেলি হাসপাতাল ছাড়ার সময় ৭১ বছর বয়সী পোপ নিজেই হেঁটে গাড়ির কাছে যান। এ সময় হাসপাতালের কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের আশীর্বাদ করেন তিনি। এদের মধ্যে ১৩ বছর বয়সী এক ক্যানসারজয়ী শিশুও ছিলো।
চিকিৎসকরা জানিয়েছেন, পোপের সর্বশেষ রক্ত ও বুকের পরীক্ষার ফলাফল সন্তোষজনক হওয়ায় তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে।
গত মঙ্গলবার তার ডান ফুসফুসের নিচের অংশ অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা হয়। চিকিৎসকরা আরও জানিয়েছেন, অস্ত্রোপচার সফল হয়েছে এবং কোনো জটিলতা দেখা দেয়নি। রবিবার সেইন্ট পিটার্স স্কয়ারে সাপ্তাহিক প্রার্থনায় নেতৃত্ব দেয়ার কথা রয়েছে পোপের।