Skip to main content

হান্টাভাইরাসে আক্রান্ত নিউ ইয়র্কের ৩ বাসিন্দা

টিবিএন ডেস্ক

প্রকাশিত: মে ১১ ২০২৬, ২১:৪২

অনুবীক্ষণ যন্ত্রের নিচে হান্টাভাইরাসের চিত্র।

অনুবীক্ষণ যন্ত্রের নিচে হান্টাভাইরাসের চিত্র।

  • 0

নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল সোমবার নিশ্চিত করেছেন এ তথ্য।

হান্টাভাইরাস সংক্রমিত ডাচ প্রমোদতরী থেকে নিউ ইয়র্কের ৩ বাসিন্দা আক্রান্ত হয়েছেন।

নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল সোমবার নিশ্চিত করেছেন এ তথ্য।

আইউইটনেস নিউজ জানায়, আক্রান্তদের একজন নিউ ইয়র্ক সিটির বাসিন্দা। বাকি দুজন অরেঞ্জ কাউন্টি ও ওয়েস্টচেস্টার কাউন্টির বাসিন্দা।

হোকুল জানান, আক্রান্ত ব্যাক্তিদেত কোয়ারেন্টিনে থাকা অবস্থাত নিউইয়র্কে ফেরানো হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

এদিকে জাহাজটিতে থাকা ১৬ জন আ্যমেরিকান যাত্রীকে ইউনিভার্সিটি অব নেব্রাস্কা মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, তাদের মধ্যে ১৫ জনকে কোয়ারেন্টিন ইউনিটে এবং একজনকে বিশেষ বায়োসুরক্ষা ইউনিটে রাখা হয়েছে।

এছাড়া আরও দুজন আ্যমেরিকান যাত্রীকে অতিরিক্ত পরীক্ষা ও চিকিৎসার জন্য আটলান্টাতে নেওয়া হয়েছে।

হোকুল বলেছেন, 'আমার বিশ্বাস ৪২ দিনের পর্যবেক্ষণ সময় রয়েছে। তারা চাইলে নেব্রাস্কায় থাকতে পারেন অথবা ফিরে গিয়ে অন্য কোথাও থাকার ব্যবস্থা করতে পারেন।'

তিনি আরও বলেন, 'স্টেইটের পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। তবে এটি করোনাভাইরাসের মতো ছড়ায় না। তাই আতঙ্ক বা অতিরিক্ত উদ্বেগের কিছু নেই।'

এদিকে নিউ ইয়র্কের বাসিন্দাদের আক্রান্তের খবর এমন সময় এলো, যখন কয়েক দিন আগে নিউ জার্সির কর্মকর্তারা জানান, সম্ভাব্য সংক্রমণের ঝুঁকিতে থাকা স্টেইটের দুই বাসিন্দাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তারা এমভি হন্ডিউস ক্রুজশিপে থাকা হান্টাভাইরাস আক্রান্ত এক ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন বলে ধারণা করা হচ্ছে।

কর্মকর্তারা জানান, ওই দুই ব্যক্তি জাহাজের যাত্রী ছিলেন না। বিদেশে বিমানে ভ্রমণের সময় আক্রান্ত ব্যক্তির সঙ্গে একই ফ্লাইটে থাকায় তাঁদের সম্ভাব্য সংস্পর্শ ঘটে।
হান্টাভাইরাসের অ্যান্ডিজ ধরনটি মানুষ থেকে মানুষে ছড়াতে পারে এবং এর কোনো অনুমোদিত টিকা বা নির্দিষ্ট চিকিৎসা নেই।

তবে সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল আ্যন্ড প্রিভেনশন-সিডিসি বলছে, সাধারণ মানুষের জন্য ঝুঁকি এখনো কম।