পিগি, কুৎসিত, থার্ড-ক্লাস: বারবার নারী সাংবাদিকদের গালি ট্রাম্পের

টিবিএন ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৭ ২০২৫, ১০:০২ হালনাগাদ: ডিসেম্বর ৩ ২০২৫, ২৩:২৯

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

  • 0

রজার্সকে উদ্দেশ্য করে বুধবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বলেন, ‘গল্পের লেখক কেটি রোজার্স শুধু আমাকে নিয়ে বাজে কথা লিখতেই নিযুক্ত হয়েছেন। ‘তিনি একজন তৃতীয় শ্রেণির সাংবাদিক, যে ভেতর ও বাহিরে সবভাবেই কুৎসিত।’

সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বয়স ও কর্মক্ষমতা নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদনের নারী সহ-লেখককে ‘কুৎসিত’ বলে মন্তব্য করেছেন ট্রাম্প।

সংবাদমাধ্যম সিএনএন জানায়, ট্রাম্পের গালির শিকার ওই নারী সাংবাদিকের নাম কেটি রজার্স।

রজার্সকে উদ্দেশ্য করে বুধবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বলেন, ‘গল্পের লেখক কেটি রোজার্স শুধু আমাকে নিয়ে বাজে কথা লিখতেই নিযুক্ত হয়েছেন।

‘তিনি একজন তৃতীয় শ্রেণির সাংবাদিক, যে ভেতর ও বাহিরে সবভাবেই কুৎসিত।’

রোজার্সের লেখা প্রতিবেদনটিতে তুলে ধরা হয়, কীভাবে বয়সের সঙ্গে ট্রাম্পের কাজের গতি, পরিধি কমে আসছে।

আগের তুলনায় জনসমক্ষে অংশগ্রহণ ও দেশের ভিতরে সফরও কমিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট, জানায় প্রতিবেদন।

রোজার্সের পাশাপাশি প্রতিবেদনটি সম্পন্ন করতে কাজ করেছিলেন পুরুষ সাংবাদিক ডিলান ফ্রিউম্যান।

এ প্রতিবেদনের প্রতিক্রিয়ায় রোজার্সের প্রতি ক্রোধ প্রকাশ করলেও, ফ্রিউম্যানের বিষয়ে ট্রাম্প কোনো মন্তব্য করেননি।

অন্যদিকে দুই সপ্তাহ আগে কুখ্যাত যৌন অপরাধীর সঙ্গে ট্রাম্পের সম্পর্ক নিয়ে প্রশ্ন করায় এক নারী সাংবাদিককে অপমানসূচক ‘পিগি’ বলে গালি দেন ট্রাম্প।

নারী সাংবাদিকদের লক্ষ্য করে বারবার ট্রাম্পের এ আচরণকে জেন্ডার-সংবেদনশীল ও লিঙ্গভিত্তিক অপমান হিসেবে দেখা হচ্ছে।