গানে মত্ত শ্রোতা, সুযোগে চুরি হলো ২৩ লাখ অর্থমূল্যের ফোন

টিবিএন ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২ ২০২৫, ১২:৫৬

মুম্বাইয়ে মঞ্চ মাতানোর মুহূর্তে এনরিকে ইগলেসিয়াস। ছবি: হিন্দুস্থান টাইমস

মুম্বাইয়ে মঞ্চ মাতানোর মুহূর্তে এনরিকে ইগলেসিয়াস। ছবি: হিন্দুস্থান টাইমস

  • 0

জনপ্রিয় স্প্যানিশ পপ-তারকা এনরিকে ইগলেসিয়াসের গানের উন্মাদনা পৃথিবীব্যাপী। ভারতে এক কনসার্ট চলাকালে যেন সে উন্মাদনার সুযোগ নিল অজ্ঞাতনামা চোরের দল..

জনপ্রিয় স্প্যানিশ পপ-তারকা এনরিকে ইগলেসিয়াসের গানের উন্মাদনা পৃথিবীব্যাপী। ভারতে এক কনসার্ট চলাকালে যেন সে উন্মাদনার সুযোগ নিল অজ্ঞাতনামা চোরের দল।

মহারাষ্ট্র রাজ্যের মুম্বাইয়ে বুধবার এনরিকির এক কনসার্ট চলাকালে অন্তত ৭৩টি ফোন চুরি হয়েছে বলে নিশ্চিত করে স্থানীয় পুলিশ।

হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে জানা যায়, চুরি যাওয়া ফোনের অর্থমূল্য প্রায় ২৩ লাখ ৮৫ হাজার রুপি। এ ঘটনায় অভিযুক্তদের ধরতে সাতটি ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট-এফআইআর মামলা পেশ করেছে পুলিশ।

সংবাদমাধ্যমটির খবরে উল্লেখ করা হয়, বান্দ্রা কুরলা কমপ্লেক্সে আয়োজিত কনসার্টে সন্ধ্যায় অংশ নেন গ্র্যামি এওয়ার্ড বিজয়ী জনপ্রিয় শিল্পী এনরিকে।

স্প্যানিশ এ শিল্পীর গান কাছ থেকে শুনতে কনসার্টে সমবেত হয়েছিল ২৫ হাজার ভারতীয় ভক্ত।

৫০ বছর বয়সী এ শিল্পী প্রায় দেড় ঘণ্টা মঞ্চ মাতিয়ে রাখেন নিজের গানে।

তবে মঞ্চ ছাড়তেই উপস্থিত শ্রোতাদের অনেকে ফোন হারানোর অভিযোগ করতে শুরু করেন।

সন্দেহভাজনদের ধরতে তদন্ত চালাচ্ছেন কর্মকর্তারা।