নিউ জার্সির ইউনিয়ন সিটিতে গাড়ির ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন।
আইউইটনেস নিউজ জানায়, বুধবার সকালে শহরের চার লেন বিশিষ্ট জন এফ কেনেডি বুলেভার্ড সড়কে এ ঘটনা ঘটে।
কর্তৃপক্ষ জানায়, ভুক্তভোগী সড়কের পশ্চিমমুখ বরাবর হাঁটছিলেন।
এমন সময় একটি গাড়ি এসে তাকে ধাক্কা দিয়ে গুরুতর আহত করে। পরে ওই ব্যক্তি মারা যান।
এ ঘটনার পরপর আশেপাশের সড়কে তীব্র জ্যাম ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়।
ঘটনার তদন্তে মূল সড়ক বন্ধ করায় লিংকন টানেল থেকে বেরিয়ে আসা গাড়িগুলো স্থানীয় বিভিন্ন সড়কে মোড় নেয়।
উৎসাহী জনতার চাপে নিউ ইয়র্ক অভিমুখী গাড়িগুলোও মিডোল্যান্ডস সড়কে আটকে যায়।
পাশাপাশি সড়কের বাস লেন বন্ধ করায় বাসগুলোও সাধারণ সড়কে চলতে শুরু করে এবং জ্যাম তীব্র আকার ধারণ করে।
সড়কে এ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছেন তদন্ত কর্মকর্তারা।