হরমুয প্রণালীতে গত ১০ দিনে অন্তত ১১টি জ্বালানি ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইরান। সোমবার ইরানের আইআরজিসি জানায়, তাদের নৌবাহিনী এসব ট্যাঙ্কার ও তাদের নেভিগেশন ব্যবস্থা অকার্যকর করে দিয়েছে।
ইউএস বাহিনীর সহায়তায় অনুমোদনীহন পথে চলাচলের শাস্তি হিসেবেই এই হামলা বলে জানায় আইআরজিসি।
ইরানি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সবশেষ রবিবার তিনটি জ্বালানি ট্যাঙ্কার হামলার শিকার হয়। এসব হামলার একটি ঘটনায় প্রকাশিত ফুটেজে দেখা যায় সিঙ্গাপুরের পতাকাবাহী একটি জাহাজ ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। ন্যাভিগ-এইট মেসি নামের ও জাহাজটি ওমান উপকূলে ইরানি নৌবাহিনীর হামলার শিকার হয়।
আন্তর্জাতিক মেরিটাইম সংস্থার তথ্যানুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরান-অ্যামেরিকা সংঘাতের পর থেকে হরমুজে ১৩০টি জাহাজে হামলা এবং অন্তত ২৫ জন নাবিকের মৃত্যুর হয়েছে।