মধ্যবর্তী নির্বাচনে জয়ী হয়ে সেনেটের প্রথম মুসলিম প্রতিনিধি হিসেবে হিসেবে ইতিহাস গড়েছেন ডেমোক্র্যাট নেতা আবদুল এল- সাইয়েদ। রাজনীতির মাঠে রেকর্ড বিজয়ের পর তার ব্যক্তিগত ও পারিবারিক জীবনও এখন আগ্রহের কেন্দ্রবিন্দুতে।
বিজয়ের পর বুধবার (৪ নভেম্বর) ভারতীয় স্ত্রী ডক্টর সারা জুকাকুকে নিয়ে জনপরিসরে আনন্দ ভাগ করে নেন এল-সাইয়েদ। ওই সময় তার সইমর্থকরা জুকাকুর নামেও উল্লাস ধ্বনি করেন। তবে ভারতীয় নারীকে বিয়ে করা নিয়ে একসময় পরিবারের প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল মিশরীয় বংশোদ্ভূত সাইয়েদকে।
দুই বছর আগের এক পডকাস্ট সাক্ষাৎকারে জুকাকুকে বিয়ে করা প্রসঙ্গে পরিবারের সদস্যের মন্তব্য ও মজার ঘটনা জানান সাইয়েদ, যা এখন নতুন করে সামাজিক মাধ্যমে ভাইরাল।
ওই সাক্ষাৎকারে সাইয়েদ জানান, বিয়ের পর মিশর থেকে আগত তার এক চাচা বলেছিলেন, ‘৮ কোটি মিশরীয় থাকতে তুমি একজন ভারতীয়কে বিয়ে করলে?’
জবাবে সাইয়েদ বলেন, ‘পরিসংখ্যান হিসেবে আমার ভারতীয়ি বিয়ে করার কথা। কারণ ভারতে জনগণ ১০০ কোটি।‘
রাজনীতির পাশাপাশি পারিবারিক ও দাম্পত্য জীবন নিয়েও বিভিন্ন সময় ইতিবাচক মন্তব্য করেন সাইয়েদ।
রসিকতা করে তিনি বলেন, দুই দশকের দাম্পত্য জীবনের পর তিনি এখন মিশরীয়র চেয়ে বেশি ভারতীয়ই হয়ে উঠেছেন।
২০০৬ সালের ম্যা মাসে জুকাকুর সঙ্গে দাম্পত্য জীবন শুরু করেন সাইয়েদ। জুকাকুর পূর্বপুরুষেরা ভারতের কর্ণাটক রাজ্যের উপকূলীয় শহর ভাটকাল থেকে আমেরিকায় অভিবাসী হয়েছিলেন।