Skip to main content

ট্রাম্পের নির্দেশে বরখাস্ত হতে পারেন বন্ডি

টিবিএন ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২ ২০২৬, ১৭:০২

অ্যাটর্নি জেনারেল পদে পাম বন্ডির শপথ গ্রহণের আগে বক্তব্য রাখছিলেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।  ছবি: সিবিএস নিউজ

অ্যাটর্নি জেনারেল পদে পাম বন্ডির শপথ গ্রহণের আগে বক্তব্য রাখছিলেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি: সিবিএস নিউজ

  • 0

বন্ডির দায়িত্বকালে জাস্টিস ডিপার্টমেন্ট বেশ কিছু ঘটনায় ট্রাম্পের আশানুরূপ আক্রমণাত্মক পদক্ষেপ নিতে ব্যর্থ হয়। যার ফলে হতাশ হয়ে পড়েন প্রেসিডেন্ট।

নিজের আস্থাভাজন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে বরখাস্ত করার পরিকল্পনা করছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। একাধিক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম সিবিএস নিউজ।

সেই সঙ্গে বন্ডির পদে নতুন স্থলাভিষিক্ত কে হবেন এ নিয়েও হোয়াইট হাউসে চলছে আলোচনার গুঞ্জন।

বেশ কয়েকজন সম্ভাব্য ব্যক্তির তালিকায় সবচেয়ে এগিয়ে আছেন এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সির সিনেট সমর্থিত আডমিনিস্ট্রেটর লি জেলদিন।

জেলদিনের সঙ্গে ইতোমধ্যে মঙ্গলবার সাক্ষাৎ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ট্রাম্প প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাদের মধ্যে প্রেসিডেন্টের স্নেহভাজন হিসেবে জায়গা করে নিয়েছিলেন বন্ডি। এমনকি সাম্প্রতিক সময়েও প্রকাশ্যে বন্ডির প্রশংসা করেন ট্রাম্প।

তবে বন্ডির দায়িত্বকালে জাস্টিস ডিপার্টমেন্ট বেশ কিছু ঘটনায় ট্রাম্পের আশানুরূপ আক্রমণাত্মক পদক্ষেপ নিতে ব্যর্থ হয়। যার ফলে হতাশ হয়ে পড়েন প্রেসিডেন্ট।

সূত্র জানায়, বন্ডির নেতৃত্বে ট্রাম্প তার প্রতিপক্ষদের বিরুদ্ধে বেশকিছু ফৌজদারি তদন্ত চালায় কিন্তু সেগুলো সফল হয়নি।

তবে বন্ডির মিত্রদের দাবি, ট্রাম্পের প্রতিপক্ষদের বিরুদ্ধে মামলা সফল না হওয়ার পেছনে ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চের হস্তক্ষেপ আছে।

এখন পর্যন্ত বন্ডিকে বরখাস্তের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।