প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা ভোট দেবেন যেখানে

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১ ২০২৬, ১৭:৪৪

প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা ভোট দেবেন যেখানে
  • 0

আসন্ন জাতীয় নির্বাচনে ভোট দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ বিভিন্ন উপদেষ্টা পরিষদের সদস্যরা। ইতোমধ্যে তাঁদের ভোটকেন্দ্র ও সময়সূচি জানিয়ে পৃথক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংশ্লিষ্ট দপ্তরগুলো।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীরগুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তাঁর ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

অন্যদিকে, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী একই দিন সকাল ১০টায় ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন।

সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে গুলশান-১ এর মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটপ্রদান করবেন।

শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বেলা সাড়ে ৩টা থেকে বিকেল ৪টার মধ্যে মহাখালী ডিওএইচএস এলাকার বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন।

তথ্যও সম্প্রচার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে ঢাকার সেন্ট্রাল রোডের আইডিয়াল কলেজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন।

খাদ্যও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার সকাল ৮টায় উত্তরার পরশমণি ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে ভোট দেবেন।

এছাড়া অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ দুপুর ১২টায় গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তাঁর ভোট প্রদান করবেন।

সরকারের উচ্চ পর্যায়ের উপদেষ্টাদের এই ভোট প্রদানকে কেন্দ্র করে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।