মিডটাউন ম্যানহাটনের পেন স্টেশনে ডাকাতির চেষ্টার সময় বুধবার একজন অফ-ডিউটি অফিসার একজন সন্দেহভাজন ব্যক্তিকে গুলি করেন।
পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে এবিসি নিউজ জানায়, এনওয়াইপিডির একজন পুলিশ কর্মকর্তা তার স্বামীর সঙ্গে ছিলেন। ওই দম্পতি স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে ১৮ এবং ১৯ নম্বর ট্র্যাকের মধ্যে একটি এলআইআরআর ট্রেনে ভ্রমণ করছিলেন। এসময় একজন সন্দেহভাজন ছিনতাইকারী তাদের ওপর আক্রমণ করেন।
সন্দেহভাজন ব্যক্তি পুলিশ কর্মকর্তার স্বামীর সঙ্গে ধস্তাধস্তির সময় জখম হযন। পুলিশ জানায়, অফ-ডিউটিতে থাকা ওই নিউ ইয়র্ক পুলিশ কর্মকর্তা এসময় তার বন্দুক বের করেন এবং সন্দেহভাজন ব্যক্তির বাহু এবং পেটে গুলি করেন।
গুলিবিদ্ধ অবস্থায় সন্দেহভাজন ব্যক্তিকে বেলভিউ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আশা করা হচ্ছে তিনি সুস্থ হয়ে উঠবেন। এ ঘটনায় আর কেউ আহত হননি।
আইন প্রয়োগকারী কর্মকর্তারা বলছেন যে বুধবার এই দম্পতি জাতিসংঘের সাধারণ পরিষদ চলাকালীন দায়িত্ব পালন করেন। ঘটনার সময় তারা বাড়ি ফিরছিলেন।
সূত্রগুলো প্রত্যক্ষদর্শী সংবাদমাধ্যমকে জানায়, ব্রুকলিনের একটি আশ্রয়কেন্দ্রে বসবাসকারী ৩২ বছর বয়সী সন্দেহভাজন ব্যক্তিকে পূর্বে পাঁচটি অভিযোগে গ্রেপ্তার করা হয়। এসব অভিযোগের বেশিরভাগই হামলা এবং হুমকি দেওয়ার জন্য, যার মধ্যে গত মাসে ঘটে যাওয়া একটি অভিযোগও রয়েছে।