রোববার দিনভর ভারী তুষারপাতের পাশাপাশি কোথাও কোথাও বরফ ও ফ্রিজিং রেইনের ঝুঁকি রয়েছে, যা সোমবার ভোর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
এদিকে শুক্রবার রাত থেকে কার্যকর হওয়া কোল্ড ওয়েদার অ্যাডভাইজরির আওতায় তীব্র শীত পড়ার কথা বলা হয়েছে যা তুষারপাত শেষ হওয়ার পরও বজায় থাকবে। নিউ ইয়র্ক সিটির উত্তর ও পশ্চিমাঞ্চলে এক ফুট বা তার বেশি তুষারপাতের আশঙ্কা রয়েছে। উত্তর-পশ্চিম নিউ জার্সি, হাডসন ভ্যালি ও পূর্ব পেনসিলভেনিয়ায় সর্বোচ্চ ১৮ ইঞ্চি পর্যন্ত তুষার জমতে পারে।
নিউ ইয়র্ক সিটি, লং আইল্যান্ড ও নিউ জার্সির বড় অংশে ৮ থেকে ১২ ইঞ্চি তুষারপাতের সম্ভাবনা রয়েছে।