Skip to main content

পেনসিলভেনিয়ার স্টিল কারখানায় বিস্ফোরণ, আটকা পড়েছেন লোকজন

টিবিএন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১১ ২০২৫, ১৭:০৭ হালনাগাদ: মার্চ ১৯ ২০২৬, ২:৩০

ঘটনাস্থলে এখনও বিস্ফোরণের প্রভাব রয়েছে। ছবি: এবিসি নিউজ

ঘটনাস্থলে এখনও বিস্ফোরণের প্রভাব রয়েছে। ছবি: এবিসি নিউজ

  • 0

আটকা পড়া লোকজনকে উদ্ধার তৎপরতা চলছে।

পেনসিলভেনিয়ার একটি স্টিল কারখানায় সোমবার বিস্ফোরণের ঘটনায় ভেতরে আটকা পড়েছেন লোকজন।

কাউন্টি কর্মকর্তাদের বরাত দিয়ে এবিসি নিউজ এ তথ্য জানায়।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে জানানো হয়, আটকা পড়া লোকজনকে উদ্ধার তৎপরতা চলছে।

পিটসবার্গ থেকে প্রায় ১৫ মাইল দূরে ক্লেয়ারটনে ইউএস স্টিল ক্লেয়ারটন কোক ওয়ার্কস প্ল্যান্ট নামের কারখানাটির ভেতর ঠিক কতজন আটকা পড়েছেন, তা নিশ্চিত নয়।

অ্যালেগেইনি কাউন্টির যোগাযোগবিষয়ক পরিচালক আবিগেইল গার্ডনার জানান, বাতাসের মান তদারকিতে ঘটনাস্থলে রয়েছে হেলথ ডিপার্টমেন্ট।

পেনসিলভেনিয়ার গভর্নর জোশ শ্যাপিরো জানান, তার প্রশাসন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কাজ করছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে গভর্নর জানান, ঘটনাস্থলে এখনও বিস্ফোরণের প্রভাব রয়েছে। নিকটস্থ লোকজনের উচিত স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করা।