


প্রকাশিত: মে ৫ ২০২৬, ১৪:৩৪ হালনাগাদ: মে ৫ ২০২৬, ১৫:২৭

নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে সবুজে আচ্ছাদিত মেট গালার গালিচা।
ফ্যাশন দুনিয়ার অন্যতম বড় উৎসব মেটগালা। বাছাইকৃত বিশ্বের নামী তারকারা এ উৎসবে হাজির হন আলো ঝলমলে সাজে। আয়োজকদের দেওয়া নির্দিষ্ট থিমে সাজ-পোশাক নিয়ে করেন সর্বোচ্চ এক্সপেরিমেন্ট।
প্রতি বছরের ন্যায় মে মাসের প্রথম সোমবার তথা গতকাল সন্ধ্যায় নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে বসেছিল মেট গালার
এ বছর উৎসবের থিম ছিল ‘ফ্যাশন ইজ আর্ট।’ থিম অনুযায়ী মিউজিয়ামের সাদা-সবুজ গালিচা মাতান পপ তারকা বিয়ন্সে, ক্যারিবিয়ান গায়িকা রিহানা, অভিনেত্রী কিম কার্দাশিয়ান, কাইলি জেনার, অভিনেতা ব্যাড বানিসহ কোরিয়ার কে-পপ সঙ্গীতশিল্পী, অভিনেত্রী এবং ভারতীয় তারকারা।
১০ বছর পর আলো ছড়ালেন বিয়ন্সে
এ বছর মেট গালার অন্যতম আকর্ষণ ছিলেন বিয়ন্সে। কারণ, এক দশক পর উৎসবের শো-স্টপার ও কো-চেয়ার পদে দায়িত্ব নিয়ে গালিচায় পা রাখেন তিনি। বিয়ন্সের পরনে ছিল ন্যুড গাউনের ওপর কঙ্কাল সদৃশ মূল গাউন। মাথায় ছিল কারুকার্যময় মুকুট। যেন তিনি মৃত্যুপুরীর এক রাণি।

ভাস্কর্যের আদলে কিম কার্দাশিয়ান
২০১৩ সালে প্রথম মেট গালার আসরে হাজির হয়েছিলেন কার্দাশিয়ান। তারপর থেকে উৎসবের অবধারিত অতিথি তিনি। এ বছর আর্টের থিম মাথায় রেখে কার্দাশিয়ান বেছে নেন ভাস্কর্যের অনুরূপ কমলা রঙের ধাতব পোশাক। সঙ্গে ছিল লেদারের স্কার্ট। জানা যায়, শিল্পী অ্যালেন জোন্সের পেইন্টিং সিরিজ মেইত্রেস-এর ছবি থেকে অনুপ্রাণিত হয়ে পোশাকটি তৈরি করা হয়েছে।

ম্যাটালিক লুকে চোখ ধাঁধানো রিহানা
এ বছর মেট গালার আসরে রিহানা হাজির হবেন কিনা তা নিয়ে বেশ সংশয় ছিল। তবে সবশেষে ব্যতিক্রমী সাজ দিয়েই আবির্ভাব হল এ গায়িকার। রিহানার পরনে ছিল ধাতব বস্তু ও সাদা পাথর খচিত ঝলমলে পোশাক। নিজের ম্যাটালিক পোশাক দিয়ে নিজেকেই যেন উপস্থাপন করেছেন জীবন্ত এক শিল্পকর্ম হিসেবে।
.jpg)
বৃদ্ধের সাজে আলোচনায় ব্যাড বানি
উৎসবের থিম ছিল আর্ট। সেটি মাথায় রেখে জীবনের বার্ধক্য পর্যায়কেই শিল্পে তুলে ধরেছেন বানি। ৩২ বছর বয়সী এ গায়ক, অভিনেতা বৃদ্ধের সাজে উপস্থিত হয়েছিলেন আসরে।

ভিনদেশি আসরে ভারতের এক ঝলক
এ বছর প্রথমবারের মতো মেট গালার উৎসবে হাজির হন ভারতীয় নির্মাতা করণ জোহর। সেই সঙ্গে ফ্যাশন ডিজাইনার মনীষ মালহোত্রা, ধনকুবের কন্যা ঈশা আম্বানি, জয়পুরের মহারানি গায়ত্রী দেবীর নাতি-নাতনী সওয়াই পদ্মনাভ সিংহ ও গোরবী সিংহ প্রমুখ উৎসবে আমন্ত্রণ পান। ভারতের এ তারকারা উৎসবের থিম আর্টের পাশাপাশি ফ্যাশনে গুরুত্ব দেন ভারতীয় ঐতিহ্য, শিল্প। তাদের উপস্থিতিতে মনে হয় যেন নিউ ইয়র্কের আসরে এক টুকরো ভারতের প্রতিচ্ছবি।

ঈশা আম্বানির পোশাকে ছিল ভারতের ঐতিহ্যবাহী ২৬ ধরনের বুননশৈলীর নকশা। সেইসঙ্গে হাতে ছিল ভারতের ঐতিহ্যবাহী ফল আম ও কলকা নকাশায় তৈরি ক্লাচ। মালহোত্রা তার স্যুটের ওপর
জড়িয়েছিলেন বিশেষ একটি ক্যাপ, যেখানে ফুটে ওঠে ভারতের কারুশিল্প ও তাঁতীদের চিত্র। অন্যদিকে করণ জোহর পরেছিলেন কিংবদন্তী ভারতীয় চিত্রশিল্পী রাজা রবি বার্মার চিত্রকর্ম থেকে অনুপ্রাণিত পোশাক।
