সম্প্রতি চালু হওয়া নিউজিল্যান্ড ভিসা নিয়মাবলীতে ভারতীয় আবেদনকারীদের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট গ্রহণের পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে।
ফিনান্সিয়াল এক্সপ্রেস জানায়, নিউজিল্যান্ড ভ্রমণের ক্ষেত্রে ভিসার জন্য আবেদনকারী ভারতীয় নাগরিকদের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য নতুন শর্ত পূরণ করতে হবে।
নতুন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিয়ম অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর ২০২৫ থেকে, নিউজিল্যান্ডে ভিসার জন্য যারা ভারত থেকে আবেদন করবেন তাদের জন্য শুধুমাত্র ভারতের বিদেশ মন্ত্রণালয়ের আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে দেওয়া পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট গ্রহণযোগ্য হবে। অর্থাৎ, অন্য কোনো অফিস বা পুলিশ সার্টিফিকেট নিউজিল্যান্ডে চলবে না।
নিউজিল্যান্ডের ইমিগ্রেশন চাইছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আরও নির্ভুল ও স্পষ্ট হবে। এজন্য, শুধুমাত্র ভারতের বিদেশ মন্ত্রণালয়ের আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে জারি করা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটই নিউজিল্যান্ডে অভিবাসনের জন্য গ্রহণযোগ্য হবে।
আগে নিউজিল্যান্ড ইমিগ্রেশন ভারতের ভিসা আবেদনকারীদের স্থানীয় ডেপুটি কমিশনার বা পুলিশ সুপার অফিস থেকে, অথবা নিজের স্থানীয় পুলিশ স্টেশন থেকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট গ্রহণ করত।
তবে ভারতের বাইরে বসবাসকারী ভারতীয় নাগরিকদের জন্য এবং বর্তমানে বা পূর্বে ভারতে বসবাসকারী অ-ভারতীয় নাগরিকদের জন্য নতুন নিয়ম পরিবর্তিত হয়নি।