মিযৌরি স্টেইটে সড়কে আইন-শৃঙ্খলা বাহিনীর তল্লাশি চলাকালে এক সন্দেহভাজনের গুলিতে দুজন ডেপুটি কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২জন।
স্টোন কাউন্টি শেরিফ অফিস সোমবার এক বিবৃতিতে নিশ্চিত করেছে এ তথ্য।
এবিসি নিউজ জানায়, কর্মকর্তাদের ওপর হামলাকারী ওই সন্দেহভাজন হলেন রিচার্ড বার্ড(৪৫)।
কর্তৃপক্ষ জানায়, স্টেট হাইওয়ে ওয়ান হানড্রেড সিক্সটি নম্বর সড়কে তল্লাশি চালানোর সময় রিচার্ড আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর গুলি চালান।
এতে ঘটনাস্থলে নিহত হন এক কর্মকর্তা। এ ঘটনায় নিজের পিকআপ ট্রাকটি ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যান সন্দেহভাজন।
তার পরপর মিসৌরি স্টেইট হাইওয়ে পেট্রোল একটি ব্লু অ্যালার্ট জারি করে এবং সন্দেহভাজনের গাড়ির ছবি প্রকাশ করে।
পরে হাইওয়ে প্যাট্রোলের একটি হেলিকপ্টার নিকটবর্তী বনে সন্দেহভাজনকে খুঁজে পান।
ওই সময় কর্মকর্তারা রিচার্ডের কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করলে তিনি আবার গুলি চালান।
তখন সন্দেহভাজনের হামলায় তিনজন ডেপুটি গুলিবিদ্ধ হন আরও ৩ ডেপুটি কর্মকর্তা।
তাদের মধ্যে ক্রিশ্চিয়ান কাউন্টির একজন ডেপুটি নিহত হন।
দ্বিতীয় দফার ওই সংঘর্ষে ক্রিশ্চিয়ান কাউন্টি ও ওয়েবস্টার কাউন্টির দুজন ডেপুটি আহত হন। তবে তাদের আঘাত প্রাণঘাতী নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর পাল্টা গুলিতে সন্দেহভাজন রিচার্ড নিহত হন বলে জানায় শেরিফ কর্তৃপক্ষ।