Skip to main content

পোষা কুকুরকে নিয়ে হাঁটতে বেরিয়ে আইসের হাতে কিশোর গ্রেপ্তার

টিবিএন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৭ ২০২৫, ৯:০৮

আইসের হাতে গ্রেপ্তার কিশোর বেঞ্জামিন মার্সেলো গুয়েরেরো ক্রুজ। ছবি: এবিসি নিউজ

আইসের হাতে গ্রেপ্তার কিশোর বেঞ্জামিন মার্সেলো গুয়েরেরো ক্রুজ। ছবি: এবিসি নিউজ

  • 0

কিশোরটিকে যেখানে রাখা হয়েছে সেখানে সবার একইসঙ্গে বসার বা শুয়ে থাকার জন্য পর্যাপ্ত জায়গা নেই বলে জানিয়েছে তার মা।

গত সপ্তাহে লস অ্যাঞ্জেলেস হাই স্কুলের এক সিনিয়র ছাত্রকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইস)সদস্যরা। কিশোরকে আটকের সময় তার সাথে থাকা কুকুরটিকে ছেড়ে দেয়ার অভিযোগও রয়েছে।

কিশোরের পক্ষে তৈরি করা গো ফান্ড মি প্রচারণার বরাত দিয়ে নিউজ উইক জানায়, ১৮ বছর বয়সী বেঞ্জামিন মার্সেলো গুয়েরেরো ক্রুজ নামে ওই ছাত্রকে গত ৮ শুক্রবার ভ্যান নুইস থেকে আটক করা হয়।

গো ফান্ড মির এক পোস্টে বলা হয়েছে, গেরেরো-ক্রুজ তার ৫ মাস বয়সী যমজ ভাই এবং ৬ বছর বয়সী ছোট ভাইয়ের যত্ন নিতে সাহায্য করেন। পোস্টে তাকে একজন নিবেদিতপ্রাণ ছেলে, একজন যত্নশীল ভাই, একজন বিশ্বস্ত বন্ধু এবং কমিউনিটির একজন মূল্যবান সদস্য" হিসেবে বর্ণনা করা হয়েছে।

এবিসি নিউজ জানায়, লস অ্যাঞ্জেলেস ইউনিফাইড স্কুল ডিস্ট্রিক্ট (এলএইউএসডি) ঘটনাটি নিশ্চিত করেছে এবং এর মুখপাত্র বলেছেন, এ ধরণের কঠোর অভিবাসন নীতি প্রয়োগের ক্ষেত্রে প্রতিটি শিক্ষার্থী এবং পরিবারকে রক্ষা করার জন্য লস অ্যাঞ্জেলেস ইউনিফাইড ঐক্যবদ্ধ।

হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট এবিসিকে জানায় যে, ক্রুজ তার ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে দুই বছরেরও বেশি সময় ধরে অবস্থান করেছেন। তার ভিসা ওয়েভার প্রকল্পের মেয়াদ ২০২৩ সালের মার্চ মাসে শেষ হয়েছে। ক্রুজ বর্তমানে লস অ্যাঞ্জেলেসে আইসের হাতে আটকে আছেন।

এ পর্যন্ত তার আইনি খরচ এবং তার মা ও ভাইবোনদের মৌলিক চাহিদা মেটাতে ইতোমধ্যে ১৯৮ ডলারের বেশি তহবিল সংগ্রহ করা হয়েছে। তার পরিবার ফেডারেল এজেন্টদের হাতে গ্রেপ্তারের ভয়ে আতঙ্কে বসবাস করছেন।

এ ঘটনার রেশ না কাটতেই সোমবার সকালে লস অ্যাঞ্জেলেসের অন্য এলাকায় ১৫ বছর বয়সী প্রতিবন্ধী একজন শিক্ষার্থীকে সাময়িকভাবে আটক করে আইস। যার কারণেএলএইউএসডি শিক্ষার্থীদের আইস এবং অন্যান্য এজেন্টদের থেকে রক্ষা করতে ১০০টি স্কুলের আশেপাশে কর্মী ও স্কুল পুলিশের টহল বসানোর সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে, এলএইউএসডি সুপারিনটেনডেন্ট আলবার্তো কারভালহো বলেন, তার বয়স ১৮ বছর, সে একজন বাচ্চা। জীবনে সে এসব কিছুর সংস্পর্শে আসেনি। সে দিনে একবার পানি পান করে। খাবার পর্যাপ্ত নয়। তার মা জানান, কিশোরটিকে যেখানে রাখা হয়েছে সেখানে সবার বসার বা শুয়ে থাকার জন্য পর্যাপ্ত জায়গা নেই।