Skip to main content

ক্যালিফোর্নিয়া
গভর্নর পদে ডেমোক্র্যাট প্রার্থীর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ

টিবিএন ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১২ ২০২৬, ১৬:২৭

ক্যালিফোর্নিয়া স্টেইটে গভর্নর পদপ্রার্থী  ও কংগ্রেস সদস্য এরিক সুয়ালওয়েল। ছবি: সান ফ্রান্সিসকো ক্রনিকল

ক্যালিফোর্নিয়া স্টেইটে গভর্নর পদপ্রার্থী ও কংগ্রেস সদস্য এরিক সুয়ালওয়েল। ছবি: সান ফ্রান্সিসকো ক্রনিকল

  • 0

সংবাদমাধ্যমে যৌন নির্যাতনের অভিযোগে প্রতিবেদন প্রকাশের পর নিজের অনেক সমর্থকদের হারাতে শুরু করেছেন সুয়ালওয়েল। একইসঙ্গে নিজ দল ডেমোক্র্যাটিক পার্টির কয়েকজন প্রভাবশালী নেতাও তাকে গভর্নর নির্বাচন থেকে সরে আসার পরামর্শ দিয়েছেন।

ক্যালিফোর্নিয়া স্টেইটে আসন্ন গভর্নর নির্বাচনে ডেমোক্র্যাট প্রতিনিধি ও কংগ্রেস সদস্য এরিক সুয়ালওয়েল তার বিরুদ্ধে আনা যৌন নির্বাচনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা দাবি করেছেন।

স্থানীয় সংবাদমাধ্যম সান ফ্রান্সিসকো ক্রনিকলে প্রকাশিত তার এক সাবেক সহকর্মীর করা অভিযোগের পর এক ভিডিও বার্তায় এ দাবি করেন তিনি।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে নাম প্রকাশ না করে এক নারী জানান, তিনি ২১ বছর বয়সে সুয়ালওয়েলের অফিসে ইন্টার্ন হিসেবে কাজ করার সময় তার দ্বারা হয়রানির শিকার হন।

পরে সামাজিক মাধ্যমে শুক্রবার রাতে প্রকাশিত ওই ভিডিওতে সুয়ালওয়েল বলেন, ‘যৌন নির্যাতনের অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা। এগুলো এটি কখনো ঘটেনি। আমি সর্বশক্তি দিয়ে এর বিরুদ্ধে লড়ব।‘

সুয়ালওয়েল ইঙ্গিতপূর্ণভাবে বলেন, ‘অভিযোগগুলো নির্বাচনের আগে আগে তোলা হচ্ছে, যেখানে আমি গভর্নর পদে লড়াইয়ে শীর্ষ প্রার্থী ছিলাম।‘

এবিসি নিউজ জানায়, সংবাদমাধ্যমে যৌন নির্যাতনের অভিযোগে প্রতিবেদন প্রকাশের পর নিজের অনেক সমর্থকদের হারাতে শুরু করেছেন সুয়ালওয়েল।

একইসঙ্গে নিজ দল ডেমোক্র্যাটিক পার্টির কয়েকজন প্রভাবশালী নেতাও তাকে গভর্নর নির্বাচন থেকে সরে আসার পরামর্শ দিয়েছেন।

হাউস অব রিপ্রেজেনটেটিভসের শীর্ষ তিন ডেমোক্র্যাট নেতা হাকিম জেফ্রিস, হুইপ ক্যাথরিন ক্লার্ক এবং ককাস চেয়ার পিট আগুইলার এক যৌথ বিবৃতিতে সুয়ালওয়েলকে গভর্নর পদপ্রার্থিতা প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন।

ওই বিবৃতিতে বলা হয়, ‘কংগ্রেসম্যান এরিক সুয়ালওয়েলের বিরুদ্ধে অত্যন্ত উদ্বেগজনক যৌন নির্যাতনের অভিযোগ আমরা দ্রুত তদন্তের আহ্বান জানাই এবং তার ক্যালিফোর্নিয়ার পরবর্তী গভর্নর হওয়ার প্রচারণা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানাই।‘

এদিকে, এ ঘটনায় সুয়ালওয়েলের নির্বাচনী প্রচারণার চেয়ারম্যান কংগ্রেসম্যান জিমি গোমেজ পদত্যাগ করেছেন।

তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে অত্যন্ত গুরুতর অভিহিত করে জিমি বলেছেন, ‘এখনই সুয়ালওয়েলের নির্বাচন থেকে সরে দাঁড়ানো উচিত।‘