নিউ ইয়র্কে একসঙ্গে অভিযান চালাল এনওয়াইপিডি ও আইস

টিবিএন ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৩ ২০২৫, ১০:০৮ হালনাগাদ: জানুয়ারি ১৫ ২০২৬, ৯:০৭

অভিযনানের সময় একজনকে গ্রেপ্তার করা হয়। ছবি: গ্রোক এআই

অভিযনানের সময় একজনকে গ্রেপ্তার করা হয়। ছবি: গ্রোক এআই

  • 0

মেয়র ইলেক্ট জোরান মামদানি হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দেখা করার একদিন পরেই আইস এজেন্টরা অভিযানটি পরিচালনা করেন।

এক অদ্ভুত ঘটনার সাক্ষী হয়েছে ক্যানাল স্ট্রিট। শনিবার এনওয়াইপিডি এবং ফেডারেল এজেন্টরা একসাথে অভিযানের উদ্দেশ্যে হাজির হয় স্থানটিতে।

পুলিশের বরাত দিয়ে এবিসি নিউজ জানায়, প্রথমে সকাল ১০টার দিকে এনওয়াইপিডির কর্মকর্তারা ব্রডওয়ের কাছে একটি স্থানে অভিযানের জন্য পৌঁছায়। সেখানে তারা নকল ব্যাগ বাজেয়াপ্ত করার উদ্দেশ্য অভিযান চালায় এবং মোট ২৬টি আইটেম জব্দ করে।

এনওয়াইপিডি কর্মকর্তাদের দায়িত্ব পালনকালেই সেখানে ফেডারেল এজেন্টরা উপস্থিত হন। এনওয়াইপিডি বলেছে, ফেডারেল এজেন্টরা আসতে চলেছেন এমন কোন আগাম খবর তাদের কাছে ছিল না।

এ অভিযানে নকল পণ্য সরবারহের কারণে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট শনিবার আইসের গ্রেপ্তারের বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, তারা সেনেগাল থেকে এক অবৈধ অভিবাসীকে জালিয়াতির অভিযোগে আটক করেছে আইস এজেন্টরা।

বিবৃতিতে আরও জানানো হয়, এর আগে এনওয়াইপিডি দুইবার ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল।

আইস তাকে আটক করার আগে এনওয়াইপিডি কর্তৃপক্ষ তাকে মুক্তি দেয়।

মেয়র ইলেক্ট জোরান মামদানি হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দেখা করার একদিন পরেই আইস এজেন্টরা অভিযানটি পরিচালনা করেন।