Skip to main content

আইআরজিসি নৌপ্রধান তাংসিরি নিহত: ইসরায়েল

টিবিএন ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৬ ২০২৬, ১২:৪১

আইআরজিসির নৌপ্রধান আলীরেজা তাংসিরি। ছবি: আইআরজিসি ওয়েবসাইট

আইআরজিসির নৌপ্রধান আলীরেজা তাংসিরি। ছবি: আইআরজিসি ওয়েবসাইট

  • 0

ইসরায়েলি এক কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, ইরানের বন্দর আব্বাস শহরে সংঘটিত এক হামলায় তাংসিরি নিহত হন।

ইরানের ইসলামিক রিভুল্যাশনারি গার্ড কর্পস-আইআরজিসির নৌপ্রধান আলীরেজা তাংসিরি এক হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েল।

এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

ইসরায়েলি এক কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যমটির খবরে উল্লেখ করা হয়, ইরানের বন্দর আব্বাস শহরে সংঘটিত এক হামলায় তাংসিরি নিহত হন।

ওই সময় চলমান যুদ্ধে জ্বালানি তেল পরিবহনের অন্যতম জলপথ হরমুজ প্রণালী বন্ধে তাংসিরি দায়িত্বে থাকার বিষয়টিও উল্লেখ করে ইসরায়েলি কর্তৃপক্ষ।

তবে তাংসিরি নিহত হওয়ার খবরে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইরান।