আদালতের নির্দেশ অমান্য করে অভিবাসীদের ফেরত পাঠাল ট্রাম্প প্রশাসন

টিবিএন ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৬ ২০২৫, ৯:৪৮ হালনাগাদ: মার্চ ৮ ২০২৬, ৩:০৫

সেক্রেটারি অব হোমল্যান্ড সিকিউরিটি ক্রিস্টি নোয়েম। ছবি: রয়টার্স

সেক্রেটারি অব হোমল্যান্ড সিকিউরিটি ক্রিস্টি নোয়েম। ছবি: রয়টার্স

  • 0

সিবিএস নিউজ জানায়, সুনির্দিষ্ট আইনি প্রক্রিয়া ছাড়া আটক ব্যক্তিদের এল সালভাদরে না পাঠাতে ট্রাম্প প্রশাসনকে মৌখিক নির্দেশ দিয়েছিলেন ইউএস ডিস্ট্রিক্ট জাজ জেমস বোয়াসবার্গ। এমনকি আটক ব্যক্তিদের ফ্লাইট মধ্য আকাশে থাকলেও, সেটি অ্যামেরিকায় ফিরিয়ে আনার নির্দেশ দেন বোয়াসবার্গ।

হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েমের বিরুদ্ধে আদালতের অভিযোগ অমান্য করে ভেনেজুয়েলার কিছু আটক ব্যক্তিদের অ্যামেরিকা থেকে এল সালভাদরে বিতাড়নের অভিযোগ ওঠেছে।

সিবিএস নিউজ জানায়, সুনির্দিষ্ট আইনি প্রক্রিয়া ছাড়া আটক ব্যক্তিদের এল সালভাদরে পাঠাতে ট্রাম্প প্রশাসনকে মৌখিক নির্দেশ দিয়েছিলেন ইউএস ডিস্ট্রিক্ট জাজ জেমস বোয়াসবার্গ। এমনকি আটক ব্যক্তিদের ফ্লাইট মধ্য আকাশে থাকলেও, সেটি অ্যামেরিকায় ফিরিয়ে আনার নির্দেশ দেন বিচারক।

এ নির্দেশের পর ট্রাম্প প্রশাসনের কার্যবিধি তদন্ত করছিলেন বোয়াসবার্গ, যার মাধ্যমে নোয়েমের আটক ব্যক্তিদের এল সালভাদরে পাঠানোর বিষয়টি বেরিয়ে আসে।

নোয়েমের এ সিদ্ধান্তকে আদালতের প্রতি ‘ইচ্ছাকৃত অবমাননা’ হিসেবে উল্লেখ করেছেন বোয়াসবার্গ।

তবে ট্রাম্প প্রশাসনের দাবি, নোয়েমের সিদ্ধান্তটি আদালত অবমাননার শামিল নয়।

প্রশাসনের কর্তৃপক্ষ এক বিবৃতিতে উল্লেখ করে, বোয়াসবার্গের মৌখিক নির্দেশ ও লিখিত নির্দেশে অস্পষ্টতা ছিল। পাশাপাশি অ্যামেরিকার আকাশসীমা পার হওয়া ফ্লাইটগুলোও ফিরিয়ে আনতে হবে, বিচারকের এমন স্পষ্ট নির্দেশনা ছিল না।

এদিকে সুনির্দিষ্ট আইনি প্রক্রিয়া ছাড়াই আটক ব্যক্তিদের বিতাড়নের এ পদক্ষেপকে অভিবাসীদের অধিকার রক্ষায় হুমকিস্বরূপ বলে উল্লেখ করেছেন অভিবাসী অধিকারকর্মীরা।