Skip to main content

ভারতের ৫ যুদ্ধবিমান ৭৭ ড্রোন ভূপাতিত: পাকিস্তান

টিবিএন ডেস্ক

প্রকাশিত: মে ৯ ২০২৫, ১৩:৩০ হালনাগাদ: মার্চ ১০ ২০২৬, ৪:১৭

ভূপাতিত ড্রোনের অংশবিশেষ, যেগুলো ভারতের বলে দাবি করছে পাকিস্তান। ছবি: টেলিগ্রাফি ডটকম

ভূপাতিত ড্রোনের অংশবিশেষ, যেগুলো ভারতের বলে দাবি করছে পাকিস্তান। ছবি: টেলিগ্রাফি ডটকম

  • 0

পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী দাবি করেছেন, পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ইউনিট সফলভাবে ভারতীয় পাঁচটি যুদ্ধবিমান এবং ৭৭টি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।

পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেছেন, সাম্প্রতিক সংঘর্ষে ভারতের বিরুদ্ধে স্পষ্ট সামরিক শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে পাকিস্তান।

তিনি দাবি করেন, পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ইউনিট সফলভাবে ভারতীয় পাঁচটি যুদ্ধবিমান ও ৭৭টি ড্রোন ভূপাতিত করেছে।

তারার বলেন, ‘এটি আমাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতার উজ্জ্বল দৃষ্টান্ত।’

পাকিস্তানের সেনাবাহিনী ভারতের আগ্রাসনের যথাযথ জবাব দিয়েছে বলেও দাবি করেন তিনি।

আরও পড়ুন: ভারতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ অস্বীকার পাকিস্তানের

মন্ত্রী বলেন, ‘পাকিস্তান শান্তিপ্রিয় দেশ, কিন্তু আমাদের আত্মরক্ষার অধিকার রয়েছে। ভারতের উসকানির মুখেও আমরা দায়িত্বশীল আচরণ করেছি এবং ভবিষ্যতেও করব।’

সরকারি সূত্রে জানা যায়, পাকিস্তান চীনে নির্মিত জে-১০সি যুদ্ধবিমান ব্যবহার করে ভারতের রাফাল, এসইউ-৩০ ও মিগ-২৯ বিমানকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। ভারতের ড্রোনগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল ইসরায়েলি হারেপ ধরনের হামলা ড্রোন।

এদিকে ভারতের পক্ষ থেকে এখন পর্যন্ত এ দাবির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে সীমান্তে উত্তেজনা বিরাজ করছে এবং উভয় দেশের মিডিয়ায় চলছে পাল্টাপাল্টি হামলার অভিযোগ।