
ঈদের দুই দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৩ জন

টিবিএন ডেস্ক
প্রকাশিত: মার্চ ২২ ২০২৬, ১৩:৩৯ হালনাগাদ: মার্চ ২২ ২০২৬, ১৭:০৫

রোববার ভোররাতে জেলার কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে যাত্রীবাহী বাসে চট্টগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় ১২ জন নিহত হয়েছেন।
- 0
শনিবার (২১ মার্চ) রাত থেকে রোববার বিকালের মধ্যে এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে কুমিল্লায় ১২জন, হবিগঞ্জে চারজন, ফেনীতে তিনজন, কিশোরগঞ্জে দুজন, পাবনা, নওগাঁ, নাটোর ও কক্সবাজারে একজন করে নিহত হয়েছেন।
ঈদের দুই দিনে বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় এখন পর্যন্ত অন্তত ২৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে।
শনিবার (২১ মার্চ) রাত থেকে রোববার বিকালের মধ্যে এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে কুমিল্লায় ১২জন, হবিগঞ্জে চারজন, ফেনীতে তিনজন, কিশোরগঞ্জে দুজন, পাবনা, নওগাঁ, নাটোর ও কক্সবাজারে একজন করে নিহত হয়েছেন।
রোববার ভোররাতে জেলার কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে যাত্রীবাহী বাসে চট্টগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জন। নিহতদের মধ্যে সাতজন পুরুষ, তিনজন নারী এবং দুজন শিশু রয়েছেন।
কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন ইপিজেড ফাঁড়ির উপ-পরিদর্শক (এস আই) সাইফুল ইসলাম বলেন, ‘ভোররাতে জাঙ্গালিয়া কচুয়ায় চট্টগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী মামুন পরিবহনের বাসটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই কয়েকজন নিহত
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পিকআপ ভ্যান খাদে পড়ে চার জন নিহত হয়েছেন। রোববার সকালে উপজেলার আন্দিউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহেল রানা জানান, ঘরের আসবাবপত্রবোঝাই একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ডান পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে তিনজন পুরুষ ও একজন নারী নিহত হন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনজন প্রাণ হারিয়েছেন। গুরুতর আহত হয়েছেন কমপক্ষে পাঁচ জন। রোববার ভোর ৪টার দিকে এই ঘটনা ঘটে।
ফেনীর মহিপাল হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ আসাদুল ইসলাম জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী-রামপুর এলাকায় চট্টগ্রাম অভিমুখী একটি লেনের কাজ চলছিল। সে সময় একটি অ্যাম্বুলেন্স ধীরগতিতে পার সড়ক হচ্ছিল। শ্যামলী পরিবহনের একটি বাস অ্যাম্বুলেন্সটিকে পেছন থেকে ধাক্কা দেয়।
এ ঘটনায় বাস ও অ্যাম্বুলেন্স চালকের কথা কাটাকাটি শুরু হলে পেছনে কিছু মোটরসাইকেল ও বাসের জট লেগে যায়। তার কিছুক্ষণ পর বেপরোয়া গতিতে আসা দোয়েল পরিবহনের একটি বাস জটলার মধ্যে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলে ধাক্কা দেয়। এ সময় একজন মোটরসাইকেল আরোহী, বাসের সুপারভাইজার, ও একজন যাত্রী নিহত হন।
রোববার সন্ধ্যায় হওয়ার কথা ছিল গায়ে হলুদের অনুষ্ঠান। সোমবার ছিল বউভাতের আনুষ্ঠানিকতা। সাজসজ্জা ও আয়োজন চলছে গোটা বাড়িতে। সেই মুহূর্তে জানা গেলো বর জুলফিকার জিল্লু (২৭) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। রোববার সকাল ৮টায় পাবনা-নাটোর মহাসড়কের নাটোরের গড়মাটি কলোনি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জুলফিকার সকালে পাবনার দাশুড়িয়া থেকে প্রাইভেটকার চালিয়ে নাটোরের বনপাড়ার দিকে যাচ্ছিলেন। সেখানে অপেক্ষমাণ বোন ও দুলাভাইকে নিয়ে আসার জন্য যাচ্ছিলেন তিনি। পথে গড়মাটি এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে ট্রাকের নিচে ঢুকে যায় এবং ঘটনাস্থলেই জুলফিকার নিহত হন।
কিশোরগঞ্জের কুলিয়ারচরে পিকআপভ্যানের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। রোববার (২২ মার্চ) বিকালে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কুলিয়ারচর উপজেলার দাড়িয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দরিয়াকান্দি এলাকার বিজয় (১৮) ও তার বন্ধু জাবির হোসেন (১৮)।
কক্সবাজারের টেকনাফে শাহপরীর দ্বীপ সড়কে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে। রোববার বিকালে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ হারিয়াখালী সড়কে পর্যটকবাহী একটি গাড়ি ও মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. আনিস (৩০) ছিলেন টেকনাফের সাবরাং ইউনিয়নের হারিয়াখালী এলাকার বাসিন্দা।
নাটোরের বড়াইগ্রামে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা খেয়ে একজন নিহত হয়েছেন। রোববার সকাল ৮টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের গড়মাটি কলোনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুলফিকার আলী জিল্লু (৩০) ছিলেন পাবনার ঈশ্বরদীর দাশুড়িয়া নওদাপাড়া বাসিন্দা।
নওগাঁর রাণীনগরে ঈদের দিন বন্ধুদের সঙ্গে বেরিয়ে ভটভটি উল্টে পুকুরে পড়ে এক কিশোর মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচ জন। শনিবার রাত পৌনে ৯টার দিকে ভাটকৈ-দেউলা রাস্তার ভাটকৈ খগেনের পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।