নিউ ইয়র্ক সিটি
সাবওয়ে স্টেশন থেকে ১জনের মরদেহ উদ্ধার, হামলার শঙ্কা

টিবিএন ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৫ ২০২৬, ১২:৩৪

নিউ ইয়র্ক সিটির একটি সাবওয়ে স্টেশনের প্লাটফর্ম। ছবি: উইকমিডিয়া কমন্স

নিউ ইয়র্ক সিটির একটি সাবওয়ে স্টেশনের প্লাটফর্ম। ছবি: উইকমিডিয়া কমন্স

  • 0

তদন্ত চলাকালীন সাবওয়ে এ, সি এবং ই লাইনের ট্রেনগুলো ট্রেনগুলোর থার্টি ফোর্থ স্ট্রীট পেন স্টেশনে বিরতি নেওয়া সাময়িকভাবে স্থগিত করেছে পুলিশ।

নিউ ইয়র্ক পেন স্টেশনের একটি সাবওয়ে প্ল্যাটফর্ম থেকে ৫৫ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডি।

আইউইটনেস নিউজ জানায়, শনিবার সন্ধ্যা ৭টার কিছুক্ষণ আগে সি ও ই ট্রেনের যাত্রীদের জন্য উত্তরমুখী অপেক্ষমান এলাকা থেকে নিহত ভুক্তভোগীকে অচেতন অবস্থায় খুঁজে পায় পুলিশ।

সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, উদ্ধারের কয়েক মিনিট আগে ওই ব্যক্তির ওপর হামলা চালানো হতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত নয়।

মৃত্যুর কারণ খতিয়ে দেখছেন তদন্ত কর্মকর্তারা।

তদন্ত চলাকালীন সাবওয়ে এ, সি এবং ই লাইনের ট্রেনগুলো ট্রেনগুলোর থার্টি ফোর্থ স্ট্রীট পেন স্টেশনে বিরতি নেওয়া সাময়িকভাবে স্থগিত করেছে পুলিশ।