হরমুজ প্রণালি নিরাপদ করতে কয়েক মাস সময় লাগতে পারে- এমন তথ্য উল্লেখ করে একাধিক সংবাদ প্রকাশের ঘটনায় নিন্দা জানিয়েছে অ্যামেরিকান প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।
বিবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে সংবাদমাধ্যগুলোর এ ধরনের বক্তব্য প্রত্যাহার করেন পেন্টাগনের মুখপাত্র সিন পারনেল।
তিনি বলেন, ‘একটি মূল্যায়ন মানেই তা বাস্তবসম্মত নয়। হরমুজ ছয় মাস বন্ধ থাকবে—এটা অসম্ভব ও সম্পূর্ণ অগ্রহণযোগ্য।’
পারনেল দাবি করেন, গণমাধ্যমগুলো অনেক সময় ফাঁস হওয়া বিভিন্ন গুজব ব্যবহার করেই প্রতিবেদন তৈরি করছে, যা সম্পূর্ণ ভুল।
তিনি বলেন, ‘গণমাধ্যম অনেক সময় গোপন বৈঠক থেকে ফাঁস হওয়া অসম্পূর্ণ তথ্য বেছে নিয়েই প্রতিবেদন করছে, এটা অনৈতিক সাংবাদিকতা।’