পুড়ছে কানাডা, ভুগছে নিউ ইয়র্কও

টিবিএন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৫ ২০২৫, ১৯:৪৬

কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের কুম্বসের কাছে রবিবার নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া দাবানলের ওপর উড়ছে হেলিকপ্টার। ছবি: দ্য কানাডিয়ান প্রেস

কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের কুম্বসের কাছে রবিবার নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া দাবানলের ওপর উড়ছে হেলিকপ্টার। ছবি: দ্য কানাডিয়ান প্রেস

  • 0

নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল শুরুতে ফাইন পার্টিকুলেট ম্যাটার তথা পিএম২.৫-এর জন্য সোমবার রাত ১১টা ৫৯ মিনিট নাগাদ নিউ ইয়র্ক সিটি মেট্রো, লোয়ার ও আপার হাডসন ভ্যালি, অ্যাডিরনড্যাকস, ইস্টার্ন লেক অন্টারিও এবং সেন্ট্রাল ও ওয়েস্টার্ন নিউ ইয়র্ককে সতর্কবার্তার আওতায় রাখেন। পরবর্তী সময়ে সতর্কবার্তার সময় বাড়িয়ে মঙ্গলবার মধ্যরাত করা হয়।

কানাডায় বিশাল দাবানলের নেতিবাচক প্রভাব অব্যাহত রয়েছে সীমান্তবর্তী দেশ অ্যামেরিকার একাংশে।

নিউ ইয়র্ক সিটিসহ গোটা অঙ্গরাজ্যে মঙ্গলবারও বাতাসের মানবিষয়ক স্বাস্থ্য সতর্কবার্তা বহাল রাখা হয়েছে।

এনওয়াই ডেইলি নিউজ জানায়, কানাডার সীমান্তবর্তী অঞ্চলগুলোর দাবানল থেকে সৃষ্ট ধোঁয়া নিউ ইয়র্কে প্রবেশ অব্যাহত রয়েছে। এর ফলে কমছে দৃশ্যমানতা, বাড়ছে স্বাস্থ্যগত উদ্বেগ।

নিউ ইয়র্ক সিটির ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড মেন্টাল হাইজিন মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে বিবৃতিতে জানায়, বর্তমান পরিস্থিতিতে ছোট শিশু, বয়স্ক ব্যক্তি এবং হার্ট ও শ্বাসকষ্টজনিত সমস্যা থাকা লোকজনের উচিত কষ্টসাধ্য কাজ কিংবা ঘরের বাইরের দীর্ঘ কর্মকাণ্ড থেকে বিরত থাকা।

নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল শুরুতে ফাইন পার্টিকুলেট ম্যাটার তথা পিএম২.৫-এর জন্য সোমবার রাত ১১টা ৫৯ মিনিট নাগাদ নিউ ইয়র্ক সিটি মেট্রো, লোয়ার ও আপার হাডসন ভ্যালি, অ্যাডিরনড্যাকস, ইস্টার্ন লেক অন্টারিও এবং সেন্ট্রাল ও ওয়েস্টার্ন নিউ ইয়র্ককে সতর্কবার্তার আওতায় রাখেন। পরবর্তী সময়ে সতর্কবার্তার সময় বাড়িয়ে মঙ্গলবার মধ্যরাত করা হয়।

নিউ ইয়র্কের ডিপার্টমেন্ট অব এনভায়রনমেন্টাল কনজারভেশনের কমিশনার অ্যামান্ডা লেফটন জানান, নিরাপদ ও স্বাস্থ্যবান থাকতে এই গ্রীষ্মে নিউ ইয়র্কবাসীকে অবশ্যই বাতাসের মান নিয়ে সচেতন থাকতে হবে। কারণ কানাডার দাবানলের প্রভাব অব্যাহত রয়েছে।