Skip to main content

২০ বছরে সর্বোচ্চ ভোট পড়েছে নিউ ইয়র্ক সিটিতে

টিবিএন ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৪ ২০২৫, ২৩:২৫ হালনাগাদ: এপ্রিল ৬ ২০২৬, ১:২৬

নিউ ইয়র্ক সিটিতে ভোটকেন্দ্র নির্দেশক সাইনবোর্ড। ছবি: রয়টার্স

নিউ ইয়র্ক সিটিতে ভোটকেন্দ্র নির্দেশক সাইনবোর্ড। ছবি: রয়টার্স

  • 0

বিওইর বরাত দিয়ে এবিসি নিউজ জানায়, বেলা তিনটা নাগাদ সিটি নির্বাচনে ভোট দিয়েছেন এক দশমিক চার মিলিয়ন তথা ১৪ লাখের মতো ভোটার।

নিউ ইয়র্ক সিটিতে মঙ্গলবারের নির্বাচনে গত ২০ বছরের মধ্যে সর্বোচ্চ ভোট পড়েছে বলে জানিয়েছে বোর্ড অব ইলেকশনস-বিওই।

সকাল ছয়টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে রাত ৯টা নাগাদ।

বিওইর বরাত দিয়ে এবিসি নিউজ জানায়, সন্ধ্যা ছয়টা নাগাদ সিটি নির্বাচনে ভোট পড়ে এক দশমিক সাত মিলিয়ন তথা ১৭ লাখের বেশি। এর মধ্যে চূড়ান্ত ভোটের দিন মঙ্গলবার ভোট পড়ে ১০ লাখ ১০ হাজার।

এর আগে বিওই জানায়, বেলা তিনটা নাগাদ সিটি নির্বাচনে ভোট দেন এক দশমিক চার মিলিয়ন তথা ১৪ লাখের মতো ভোটার।

বিগত নির্বাচনগুলোর মধ্যে ২০২১ সালের ভোটে এক দশমিক এক মিলিয়ন (১১ লাখ) ভোটার তাদের রায় দেন বলে জানায় বিওই।

সংস্থাটির ডেটা অনুযায়ী, সর্বশেষ ২০০৫ সালে এক দশমিক তিন মিলিয়ন (১৩ লাখ) ছাড়িয়েছিল নিউ ইয়র্ক সিটি নির্বাচনে ভোটদানের সংখ্যা। সে বছর দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন মাইকেল ব্লুমবার্গ।

এ নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডেমোক্র্যাটিক পার্টির জোরান মামদানি, স্বতন্ত্র প্রার্থী ও সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমো ও রিপাবলিকান পার্টির প্রার্থী কার্টিস স্লিওয়া।

নির্বাচনপূর্ব জরিপগুলোতে নিকটতম প্রতিদ্বন্দ্বী কুওমোর চেয়ে ভালো ব্যবধানে এগিয়ে ছিলেন মামদানি।