ইন্টারনাল অ্যাফেয়ার্স ব্যুরোর তদন্তের অংশ হিসেবে নিরস্ত্র করার পরপরই আত্মহত্যা করেছেন নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডির এক কর্মকর্তা।
অভ্যন্তরীণ একাধিক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে এনওয়াই ডেইলি নিউজ।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে জানানো হয়, পুলিশ কর্মকর্তার বিষয়ে তদন্তে যুক্ত ছিল হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনসও। যদিও তার বিরুদ্ধে অভিযোগের ধরন জানা যায়নি।
সালভাতোর বুসেমি নামের ওই কর্মকর্তা আট বছর ধরে এনওয়াইপিডিতে কাজ করেছেন।
সূত্রগুলো জানায়, মঙ্গলবার সকালে ওয়েস্ট ইস্লিপের বাড়িতে আত্মহত্যা করেন তিনি।
এ বিষয়ে সাফোক পুলিশ জানায়, ‘অফৌজদারি মৃত্যু’র বিষয়ে তথ্য দেয় না তারা।
বুসেমিকে মোডিফায়েড ডিউটিতে রেখেছিল এনওয়াইপিডি।