চাকরি দিচ্ছে নিউ ইয়র্ক সিটি, সর্বোচ্চ বেতন ৭২ হাজার ডলার

টিবিএন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৮ ২০২৫, ২০:৪৯ হালনাগাদ: অক্টোবর ১১ ২০২৫, ৯:৪২

নিউ ইয়র্ক সিটির এম্পায়ার স্টেইট বিল্ডিং। ছবি: স্টোরি ব্লকস

নিউ ইয়র্ক সিটির এম্পায়ার স্টেইট বিল্ডিং। ছবি: স্টোরি ব্লকস

  • 0

প্রার্থীদের পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই।

কমিউনিটি কোঅর্ডিনেটর পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিউ ইয়র্ক সিটি।কমিউনিটিভিত্তিক কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করা যাবে এ পদে।

নিয়োগকারী কর্তৃপক্ষ: নিউ ইয়র্ক সিটি

পদের নাম: কমিউনিটি কোঅর্ডিনেটর

বিভাগের নাম: এক্সটার্নাল অ্যাফেয়ার্স

পদ সংখ্যা:

চাকরির ধরন: ফুল টাইম

অভিজ্ঞতা: ২ বছর

ন্যূনতম যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি এবং কমিউনিটিভিত্তিক কাজে নূন্যতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: ৬২ হাজার ৮৬৮ থেকে ৭২ হাজার ২৯৮ ডলার (বার্ষিক)

কর্মস্থল: নিউ ইয়র্ক

আবেদনের নিয়ম: আগ্রহীরা জব এনওয়াইসির মাধ্যমে আবেদন করতে পারবেন।

সূত্র: জবস এনওয়াইসি