হিউম্যান রিসোর্সেস অ্যাসোসিয়েট পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিউ ইয়র্ক সিটি।
লাইব্রেরি পরিচালনা, রেকর্ড ব্যবস্থাপনা কিংবা আর্কাইভাল কাজে এক বছরের অভিজ্ঞতা থাকলে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
নিয়োগকারী কর্তৃপক্ষ: নিউ ইয়র্ক সিটি
পদের নাম: হিউম্যান রিসোর্সেস অ্যাসোসিয়েট
বিভাগের নাম: ওসিএমই-হিউম্যান রিসোর্সেস
পদ সংখ্যা: ১
চাকরির ধরন: ফুল টাইম
অভিজ্ঞতা: এন্ট্রি লেভেলের
ন্যূনতম যোগ্যতা: যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে লাইব্রেরি সায়েন্স, আর্কাইভাল সায়েন্স, অ্যামেরিকান হিস্ট্রি অথবা পলিটিক্যাল সায়েন্স বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
বেতন: ৫১ হাজার ২৩৯ থেকে ৫৮ হাজার ৯২৫ ডলার (বার্ষিক)
কর্মস্থল: ম্যানহাটন, নিউ ইয়র্ক
আবেদনের নিয়ম: আগ্রহীরা জবস এনওয়াইসির মাধ্যমে আবেদন করতে পারবেন।
সূত্র: জবস এনওয়াইসি