ঘণ্টায় সর্বোচ্চ ৩২ ডলার বেতনে নিউ ইয়র্কে চাকরি

টিবিএন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০ ২০২৫, ২০:৩৯ হালনাগাদ: ডিসেম্বর ২৯ ২০২৫, ৭:১৭

রেডিওলজি কর্মীর এআই নির্মিত চিত্র। ছবি: গ্রোক

রেডিওলজি কর্মীর এআই নির্মিত চিত্র। ছবি: গ্রোক

  • 0

কর্মীদের স্বাস্থ্যবিমা ও বেতনসহ ছুটি ভোগের সুবিধা দেওয়া হবে।

রেডিওলজি সহকারী পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিউ ইয়র্কভিত্তিক প্রতিষ্ঠান সিক্সটি ফার্স্ট স্ট্রিট সার্ভিস করপোরেশন।

এ পদে অগ্রাধিকার পাবেন চিকিৎসাকর্মীর সহকারী হিসেবে এক বছর কাজের অভিজ্ঞতা থাকা প্রার্থীরা।

নিয়োগকারী কর্তৃপক্ষ: সিক্সটি ফার্স্ট স্ট্রিট সার্ভিস করপোরেশন

পদের নাম: রেডিওলজি কর্মী

পদ সংখ্যা:

চাকরির ধরন: ফুল টাইম

অভিজ্ঞতা: ১ বছর

ন্যূনতম যোগ্যতা: এ পদে আবেদন করতে হাই স্কুল ডিপ্লোমা বা সমমানের সার্টিফিকেট থাকতে হবে। পাশাপাশি চিকিৎসাকর্মীদের সহকারী হিসেবে অন্তত ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: ২২ দশমিক ১৬ থেকে ৩২ দশমিক শূন্য এক ডলার (ঘণ্টায়)

কর্মস্থল: নিউ ইয়র্ক

আবেদনের নিয়ম: আগ্রহীরা ইনডিড-এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

সূত্র: ইনডিড