চাকরি দিচ্ছে নিউ ইয়র্ক সিটি, বেতন প্রায় ৮৫ হাজার ডলার

টিবিএন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৩ ২০২৫, ১১:০৫

নিউ ইয়র্ক সিটির এম্পায়ার স্টেইট বিল্ডিং। ছবি: স্টোরি ব্লকস

নিউ ইয়র্ক সিটির এম্পায়ার স্টেইট বিল্ডিং। ছবি: স্টোরি ব্লকস

  • 0

প্রার্থীদের অংশগ্রহণ করতে হবে না কোনো পরীক্ষায়

ডেটা অ্যানালিস্ট পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিউ ইয়র্ক সিটি। জনস্বাস্থ্য বিভাগে কাজ করার অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন এ পদে।

নিয়োগকারী কর্তৃপক্ষ: নিউ ইয়র্ক সিটি

পদের নাম: ডেটা অ্যানালিস্ট

বিভাগের নাম: ব্যুরো অব এপিডেমিওলজি সার্ভিস

পদ সংখ্যা:

চাকরির ধরন: ফুলটাইম

অভিজ্ঞতা: প্রয়োজন

ন্যূনতম যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে শরীরবিদ্যা, জীববিদ্যা, পরিবেশ বিজ্ঞান অথবা জনস্বাস্থ্য বিষয়ে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। সিটি রিসার্চ সায়েন্টিস্ট হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকলে প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন: ৮৪ হাজার ৯৮১ ডলার (বার্ষিক)

কর্মস্থল: কুইন্স

আবেদনের নিয়ম: আগ্রহীরা জব এনওয়াইসির মাধ্যমে আবেদন করতে পারবেন।

সূত্র: জবস এনওয়াইসি