আগামী বছর অ্যামেরিকার প্রতিটি শিশুকে নিজের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্সের একটি করে শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ইলন মাস্ক। সোমবার সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্সের একটি করে শেয়ার আমেরিকান শিশুদের উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির নির্বাহী প্রধান ইলন মাস্ক।
মাস্কের ঘোষণাটি এমন সময় এল, যখন তার একদিন আগেই আমেরিকার আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স-এআই প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান এনথ্রোপিক তাদের শেয়ারের ৫ শতাংশ একটি নতুন জনকল্যাণমূলক তহবিলে দেওয়ার ঘোষণা দেয়।
এনথ্রোপিকের ঘোষণাটির পর মাস্ক এক পোস্টে লিখেন, শেয়ারগুলো সরাসরি জনগণকে দেওয়া উচিত।
এদিকে, আমেরিকায় ১৮ বছরের কম বয়সী শিশুর সংখ্যা প্রায় ৭ কোটি ৩০ লাখ। আর স্পেসএক্সের শেয়ারের গত শুক্রবারের সমাপনী দর ১৪৬ দশমিক ০৩ ডলার হিসাবে প্রত্যেক শিশুকে একটি করে শেয়ার দিতে প্রায় ১ হাজার ৬৬ কোটি ডলারের শেয়ার প্রয়োজন হবে।
তবে কীভাবে এই শেয়ার দেওয়া হবে- এ বিষয়ে বিস্তারিত জানাননি মাস্ক। তিনি শুধু বলেছেন, ‘এটি হবে অনেক কিছুর মধ্যে প্রথম।’
অন্যদিকে এনথ্রোপিক জানিয়েছে, তাদের দেওয়া শেয়ারগুলো ‘এনথ্রোপিক পাবলিক বেনিফিট ফান্ড’ নামের একটি নতুন তহবিলে জমা হবে। শেয়ারের দাম বাড়লে তহবিলটির মূল্যও বাড়বে। প্রতিষ্ঠানটি আগামী নভেম্বরের মধ্যেই প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ার বাজারে আসার পরিকল্পনা করছে।