Skip to main content

নিউ ইয়র্কের বাড়ি থেকে কুকুরসহ প্রায় ১০০ প্রাণী উদ্ধার

টিবিএন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৩ ২০২৫, ২২:৪৭

এআই নির্মিত চিত্রে উদ্ধার হওয়া প্রাণী। ছবি: গ্রোক

এআই নির্মিত চিত্রে উদ্ধার হওয়া প্রাণী। ছবি: গ্রোক

  • 0

আইউইটনেস নিউজ মঙ্গলবার জানায়, বাজে অবস্থায় থাকা প্রাণীগুলোকে অবমুক্ত করা হয়েছে ওয়েস্টচেস্টারের অ্যানিম্যাল ন্যাশন ফার্ম স্যাঙ্কচুয়ারিতে।

নিউ ইয়র্কের অরেঞ্জ কাউন্টির ওয়ারউইকের একটি বাড়ি থেকে কুকুরসহ প্রায় ১০০টি প্রাণী উদ্ধার করা হয়েছে।

আইউইটনেস নিউজ মঙ্গলবার জানায়, বাজে অবস্থায় থাকা প্রাণীগুলোকে অবমুক্ত করা হয়েছে ওয়েস্টচেস্টারের অ্যানিম্যাল ন্যাশন ফার্ম স্যাঙ্কচুয়ারিতে।

তদন্তকারীরা জানান, তারা নোংরা খাঁচাগুলোতে অনেক প্রাণীকে বন্দি অবস্থায় পান।

ওল্ড ডাচ হলো রোডের বাড়ি থেকে আগস্টে এবং গত সপ্তাহে এসব প্রাণী উদ্ধার করা হয়।

অরেঞ্জ কাউন্টি শেরিফ অফিসের কর্মকর্তা ম্যাট কিং জানান, কোনো একটা কিছুর সঙ্গে পা লাগা ছাড়া বাড়িটিতে হাঁটা সম্ভব ছিল না। বাস্তবিক অর্থে ভেতরের পরিস্থিতি ভয়াবহ।

বাড়িটির শৌচাগারে ওয়ালাবিসহ বুনো অনেক প্রাণী পাওয়া যায়, যার মধ্যে ময়ূর, মাকড়সাও ছিল।

প্রাণীগুলো যে জায়গায় রাখা হয়েছিল, সেটি তিন একরের একটি বাড়ি। যদিও মালিক জায়গাটিকে খামার হিসেবে তালিকাভুক্ত করেন।

মালিক ৬২ বছর বয়সী লিন্ডা হিকি একসময় লাইসেন্সকৃত বন্যপ্রাণী পুনর্বাসনকারী ছিলেন।

এ বিষয়ে ওয়ারউইক ভ্যালি হিউমেন সোসাইটির সুজিন ব্যারন বলেন, বাড়িতে বন্যপ্রাণী রাখার লাইসেন্স ছিল না লিন্ডার, কিন্তু তা সত্ত্বেও তার বাড়িতে বন্যপ্রাণী পাওয়া গেছে।

প্রাণীর প্রতি অবহেলা ও নিষ্ঠুরতার জন্য লিন্ডার বিরুদ্ধে ২০২৪ সালে অভিযোগ আনা হয়েছিল। চলতি মাসের ঘটনায় তার বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করা হয়নি।