চট্টগ্রামের সিটি গেট এলাকায় সোমবার ভোররাতে একটি পিকআপ ভ্যানে কাভার্ড ভ্যানের ধাক্কায় চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাহিনীর মিডিয়া সেল জানায়, সোমবার ভোররাত চারটা ৫৫ মিনিটে সিটি গেটে দুর্ঘটনার খবর পায় ফায়ার সার্ভিস। এর ভিত্তিতে বাহিনীর ইউনিট পাঁচটা পাঁচ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়।
ফায়ার সার্ভিস আরও জানায়, দুই গাড়ির দুর্ঘটনায় আহত হন তিনজন। দুর্ঘটনাস্থলে কাজ করে আগ্রাবাদ ফায়ার স্টেশনের একটি ইউনিট।
দুর্ঘটনাটি কীভাবে ঘটল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ফায়ার সার্ভিস।