২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অ্যারিযোনা স্টেইটের নির্বাচনী ফলাফল নিয়ে তদন্ত শুরু করেছে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি-ডিএইচএস।
এবিসি নিউজ জানায়, মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে স্টেইটের অ্যাটর্নি জেনারেল ক্রিস মায়েসসহ একাধিক সূত্র।
ডেমোক্র্যাটিক পার্টির নেতা মায়েস এক বিবৃতিতে জানান, পূর্বেও তার দপ্তর থেকে ২০২০ সালে নির্বাচনে অ্যারিজোনার ফলাফল নিয়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া।
ওই সময় প্রায় ১০ হাজার ঘণ্টা সময় ব্যয় করে তদন্তটি সম্পন্ন করা হয়েছিল। তবে প্রতিবেদনে নির্বাচনে ভোট জালিয়াতির কোনো প্রমাণ পাওয়া যায়নি।
মায়েস অভিযোগ করেন, ট্রাম্প প্রশাসন ৬বছর আগের একটি নির্বাচন নিয়ে ভিত্তিহীন ষড়যন্ত্র তত্ত্ব ও মিথ্যার ওপর ভিত্তি করে তদন্ত চালিয়ে যাচ্ছে।
২০২০ সালে প্রসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দী ডনাল্ড ট্রাম্পকে হারিয়ে জয়ী হয়েছিলেন জো বাইডেন।
ওই সময় বাইডেনের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অ্যারিযোনার ফলাফল।
এখন পর্যন্ত স্টেইটির নির্বাচনী ফলাফলে ভোট জালিয়াতির অভিযোগ করে আসছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।