অ্যামেরিকার নতুন শুল্কারোপরে বিষয়ে আলোচনার ও দর কষাকষির সুযোগ রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
তিনি বলেন, এটি কেবল বাংলাদেশ কেন্দ্রিক কোনো সিদ্ধান্ত নয়, বরং ট্রাম্প প্রশাসনের রাজনৈতিক ও বাণিজ্যিক এজেন্ডার অংশ এবং একটি সর্বজনীন নীতির প্রতিফলন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অ্যামেরিকার নতুন শুল্কনীতির বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
হুমায়ুন কবির বলেন, নতুন করে শুল্কআরোপের এই ঘোষণা ডনাল্ড ট্রাম্পের নির্বাচনি প্রচারণা ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গির অংশ হিসেবে নেওয়া বাণিজ্যনীতির ফ্ল্যাগশিপ প্রকল্প। তবে বিষয়টি শুধুবাংলাদেশের ক্ষেত্রেই নয়, বিশ্বের আরো অনেক দেশের ওপরই এই সর্বজনীননীতি প্রযোজ্য হচ্ছে।
শুল্কইস্যুতে দর-কষাকষি ও আলোচনার সুযোগের কথা উল্লেখ করে তিনি আরো বলেন, এই শুল্ক চুক্তির কিছু বিষয় আমরা অযৌক্তিক মনে করি এবং এ নিয়ে কথা বলার সুযোগ রয়েছে। আগামী ২৫ জানুয়ারি এবিষয়ে একটি গণশুনানি অনুষ্ঠিত হবে। সেখানে আমরা আমাদের যুক্তি ও অবস্থান তুলেধরতে পারব।
এছাড়া, তৈরি পোশাক খাতে শুল্ক ছাড়ের সম্ভাবনার কথা জানিয়েও তিনি বলেন, উদাহরণস্বরূপ বলা যায়, আমরা যদি অ্যামেরিকার তুলা আমদানি করে দেশে পণ্য তৈরি করি এবং সেই পণ্য আবার অ্যামেরিকাই রপ্তানি করি, তবে সেক্ষেত্রে শুল্ক ছাড়ের বিষয়ে একটি দর-কষাকষি করার সুযোগ রয়েছে।