ভারতের হামলার শঙ্কায় পাকিস্তানশাসিত কাশ্মীরে মাদ্রাসা বন্ধ

টিবিএন ডেস্ক

প্রকাশিত: মে ২ ২০২৫, ১৯:৫৭

পাকিস্তানশাসিত কাশ্মীরের বন্ধ হওয়া একটি মাদ্রাসা। ছবি: রয়টার্স

পাকিস্তানশাসিত কাশ্মীরের বন্ধ হওয়া একটি মাদ্রাসা। ছবি: রয়টার্স

  • 0

চিনারি শহর থেকে ইমাম আযম আবু হানিফা মাদ্রাসার প্রশাসক মাওলানা ফরিদ আহমেদ শুক্রবার রয়টার্সকে মাদ্রাসা বন্ধের সিদ্ধান্তের কথা জানান।

জম্মু-কাশ্মীরে প্রাণঘাতী হামলার পর ভারতের সম্ভাব্য সামরিক ব্যবস্থার শঙ্কায় পাকিস্তানশাসিত আজাদ কাশ্মীরে সব মাদ্রাসা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

চিনারি শহর থেকে ইমাম আযম আবু হানিফা মাদ্রাসার প্রশাসক মাওলানা ফরিদ আহমেদ শুক্রবার রয়টার্সকে মাদ্রাসা বন্ধের সিদ্ধান্তের কথা জানান।

তিনি জানান, মাদ্রাসাগুলো ১০ দিনের জন্য বন্ধ রাখা হয়েছে।

ভারতের যেকোনো হামলার জবাব দিতে সেনাবাহিনী, আলেম, শিক্ষার্থী ও সব সক্ষম পাকিস্তানি প্রস্তুত বলে জানান ফরিদ।

কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তান দুইবার যুদ্ধে জড়িয়েছে। এ নিয়ে কয়েক দশক ধরেই সীমান্তে অসংখ্য সংঘর্ষ হয়েছে।

কোনো কারণে দুই দেশের মধ্যে উত্তেজনার প্রভাব পড়ে সীমান্তবর্তী এলাকার মানুষের ওপর।

গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের লক্ষ্য করে চালানো হামলায় অন্তত ২৬ জন নিহত হয়।

ওই হামলার পর নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে উত্তেজনা তীব্র হয়ে ওঠে।

ভারতের অভিযোগ, কাশ্মীরে সন্ত্রাসবাদে অর্থের জোগান ও উসকানি দিচ্ছে পাকিস্তান।

এ অভিযোগ অস্বীকার করে পাকিস্তানের পক্ষ থেকে ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়।

পেহেলগামে হামলার জেরে পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশী পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নেয় ভারত। দেশটি সিন্ধু নদীর পানি বণ্টন নিয়ে গুরুত্বপূর্ণ চুক্তি স্থগিত করে।

উভয় দেশই একে অপরের বিমানের জন্য আকাশপথ বন্ধ করে দেয়। দুই দেশের সীমান্তরেখা বরাবর গোলাগুলিও হয়েছে।