এক ভয়াবহ নৃশংসতার সাক্ষী হয়ে থাকল মধ্যপ্রাচ্যের দেশ মিশর। দেশটির মেনুফিয়া গভর্নরেটের একটি গ্রামে এক ব্যক্তি তার স্ত্রী এবং শিশু পুত্রকে হত্যা করেন।
হত্যা করেই ক্ষান্ত হননি সেই ব্যক্তি। গ্রেপ্তারের আগে তাদের মৃতদেহের ছবি ফেসবুকে পোস্টও করেন সেই ব্যক্তি।
আরবি সংবাদপত্র আল আহরামের বরাত দিয়ে গালফ নিউজ জানায়,তালা জেলার জানারা গ্রামের বাসিন্দারা অনলাইনে বীভৎস ছবিটি দেখার পর কর্তৃপক্ষকে অপরাধের কথা জানান।
দ্রুত মেনুফিয়া সিকিউরিটি ডিরেক্টরেটের পুলিশ ইউনিটগুলো সন্দেহভাজন ব্যক্তির বাড়িতে যায় এবং যেখানে তাকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য বর্তমানে তিনি হেফাজতে রয়েছেন।
মিশরের নিরাপত্তা পরিষেবাগুলো তাৎক্ষণিক ছবিটি কারণে সামাজিক মাধ্যমের বিভিন্ন মিডিয়া প্ল্যাটফর্মগুলো থেকে সরিয়ে নিয়েছে। নিহতদের মৃতদেহ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং পাবলিক প্রসিকিউশনের হেফাজতে রাখা হয়েছে। প্রাথমিক তদন্ত সম্পন্ন হওয়ার পরে তাদের দাফনের অনুমতি দেয়া হবে।
কর্তৃপক্ষ এখনও সন্দেহভাজন ব্যক্তির তার স্ত্রী এবং তাদের শিশুকে হত্যার উদ্দেশ্য সম্পর্কে কোন তথ্য জানাতে পারেনি। এমনকি কেন অভিযুক্ত ব্যক্তি হত্যার পর নিহতদের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করার সিদ্ধান্ত নেন এ বিষয়ে কোন তথ্য দিতে পারেনি।
এ ঘটনায় স্থানীয় সম্প্রদায়কে আতঙ্কিত করে তুলেছে। মামলাটি তদন্তাধীন রয়েছে এবং কর্মকর্তারা বলছেন যে জানারা গ্রামের ট্র্যাজেডি সম্পর্কে এবং আশেপাশের পরিস্থিতি সম্পর্কে আগামী কয়েক ঘণ্টার মধ্যে আরও বিস্তারিত তথ্য বেরিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।