গত ৫ দিনে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের রিয়াদ, দাম্মামসহ কয়েকটি বিমানবন্দরে যাওয়ার উদ্দেশ্যে নির্ধারিত ১০৩টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে এখন পর্যন্ত ১৫ হাজার ৭৭৯ জন যাত্রী আটকা পড়েছেন।
দুপুরে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ-বেবিচক বৃহস্পতিবার দুপুরে এ তথ্য জানিয়েছে।
বেচিচক জানায়, সৌদি আরবের বিভিন্ন স্থাপনায় ইয়েমেনের হুথিদের অতর্কিত হামলা চলমান থাকায় ফ্লাইটগুলো বাতিল করতে হয়েছে।
বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে ৪২টি ছিল সরাসরি ফ্লাইট। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৭টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারের আটটি এবং রিয়াদ এয়ারের সাতটি ফ্লাইট রয়েছে।
এ ছাড়া ট্রানজিট ফ্লাইট বাতিল হয়েছে ৬১টি। এসব ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২২টি, এমিরেটস এয়ারের ১৪টি, কাতার এয়ারওয়েজের আটটি, সালাম এয়ারের সাতটি, ফ্লাই দুবাইয়ের ছয়টি, এয়ার ইন্ডিয়ার তিনটি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট রয়েছে।
মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট বাতিলের এ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।