শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ারের সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগের ঘোষণার পর শূন্যপদে জনপ্রিয় প্রযুক্তি কোম্পানি অ্যাপলের এক্সিকিউটিভ চেয়ারম্যান টিম কুককে নিয়োগ দেওয়ার প্রস্তাব দিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
ওয়াশিংটন পোস্ট জানায়, বৃহস্পতিবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে এ প্রস্তাব জানান তিনি। ট্রাম্প তার পোস্টে বলেন, ‘এনভিডিয়ার প্রধান নির্বাহী হিসেবে হুয়াংয়ের পরিবর্তে কুকই সবচেয়ে উপযুক্ত ব্যক্তি।‘
একইসঙ্গে হুয়াংয়ের প্রশংসা করে তিনি লেখেন, ‘এক কিংবদন্তির জায়গায় আরেক কিংবদন্তি আসছেন।’
১৯৯৮ সালে অ্যাপলের বিশ্বব্যাপী সরবরাহব্যবস্থা বিভাগে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন টিম কুক। এরপর ২০১১ সালে প্রতিষ্ঠানটির সিইও হিসেবে যোগ দেন। চলতি বছরের সেপ্টেম্বর মাসে ওই পদ থেকে অব্যাহতি নিয়ে অ্যাপলের এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন কুক।
অন্যদিকে, চীনা গুপ্তচর ও এক সহকর্মীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগে বৃহস্পতিবার পদত্যাগ করেন এনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জেনসেন হুয়াং।
হুয়াংয়ের পদত্যাগের পর এনভিডিয়ার প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) কোলেট ক্রেসকে অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি এখন স্থায়ী উত্তরসূরি নির্বাচন করতে সংকটে পড়েছে।
তবে এনভিডিয়ার নেতৃত্বে টিম কুককে নিয়োগের বিষয়ে এনভিডিয়ার পক্ষ থেকে কোনো ঘোষণা আসেনি। এমনকি কুক এ দায়িত্ব নিতে আগ্রহী কি না, সে বিষয়েও কিছু জানা যায়নি।