জ্বালানি অনুসন্ধানে অ্যামেরিকার শেভরনের সাথে গ্রিসের ঐতিহাসিক চুক্তি

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬ ২০২৬, ১৫:৫৪

শেভরনের সাথে গ্রিসের দক্ষিণাঞ্চলে প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানের জন্য বিশেষ ইজারা চুক্তি স্বাক্ষরের মুহূর্ত। ছবি: রয়টার্স

শেভরনের সাথে গ্রিসের দক্ষিণাঞ্চলে প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানের জন্য বিশেষ ইজারা চুক্তি স্বাক্ষরের মুহূর্ত। ছবি: রয়টার্স

  • 0

গ্রিসের রাজধানী এথেন্সে এক রাজকীয় অনুষ্ঠানে এই চুক্তি সই হয়। দেশটির প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিটসোটাকিসের উপস্থিতিতে এই চুক্তিতে স্বাক্ষর করেন পরিবেশ মন্ত্রী এবং শেভরনের শীর্ষ কর্মকর্তারা।

অ্যামেরিকার তেল ও গ্যাস কোম্পানি শেভরনের সাথে গ্রিসের দক্ষিণাঞ্চলে প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানের জন্য বিশেষ ইজারা চুক্তি সই হয়েছে।

গ্রিসের রাজধানী এথেন্সে এক রাজকীয় অনুষ্ঠানে এই চুক্তি সই হয়। দেশটির প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিটসোটাকিসের উপস্থিতিতে এই চুক্তিতে স্বাক্ষর করেন পরিবেশ মন্ত্রী এবং শেভরনের শীর্ষ কর্মকর্তারা।

এ চুক্তির ফলে গ্রিসের গ্যাস অনুসন্ধান এলাকা ৪৮ হাজার থেকে বেড়ে দাঁড়িয়েছে ৯৪ হাজার বর্গ কিলোমিটারে।

ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে ইউরোপিয়ান ইউনিয়ন রুশ গ্যাস বর্জনের যে সিদ্ধান্ত নিয়েছে, তার সুযোগ কাজে লাগাতে চায় গ্রিস।

মিটসোটাকিস জানান, তারা কেবল নিজেদের গ্যাস উৎপাদনই করতে চান না, বরং নতুন রুট বা ভার্টিক্যাল গ্যাস করিডোরের মাধ্যমে প্রতিবেশী দেশগুলোতে গ্যাস পৌঁছে দেয়ার গেটওয়ে হিসেবে কাজ করতে চায় গ্রিস।

পেলোপোনেস উপদ্বীপ এবং ক্রিট দ্বীপের দক্ষিণের গভীর সমুদ্রের চারটি ব্লকে কাজ শুরু করবে শেভরন। তবে কাজ শুরুর আগে গ্রিক পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন হবে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষ দিকে শুরু হবে সিসমিক সার্ভে। তবে কোনো পরীক্ষামূলক খনন ২০৩০ থেকে ৩২ সালের আগে হওয়ার সম্ভাবনা নেই।

রাশিয়ার জ্বালানি আগ্রাসন মোকাবিলা এবং নিজস্ব সম্পদ আহরণে গ্রিসের এই নতুন যাত্রা বলকান অঞ্চলের ভূ-রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।