
২৪ ঘণ্টার মধ্যে অ্যামেরিকায় ফিরতে কর্মীদের নির্দেশ মেটা, মাইক্রোসফটের

টিবিএন ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২০ ২০২৫, ১১:৪৮
.jpg)
১৪ দিনের জন্য অ্যামেরিকা ত্যাগ না করার আহ্বান জানিয়েছে কোম্পানিগুলো। ছবি: দ্য থেরাপিস্ট
- 0
কর্মীদের পাঠানো ইমেইলগুলোতে ভবিষ্যতে করণীয় সম্পর্কে নানা নির্দেশাবলী অনুসরণ করতেও বলা হয়েছে।
প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প অভিবাসীদের ওপর নতুন করে কঠোর ব্যবস্থা নেওয়ার এবং বৈধ অভিবাসনের ওপর বিধিনিষেধ আরোপের ঘোষণা দিয়েছেন।
যার জেরে শনিবার সকালে মেটা এবং মাইক্রোসফটের মতো বড় কোম্পানিগুলো তাদের সকল এইচ-১বি ভিসাধারী কর্মীদের কমপক্ষে ১৪ দিনের জন্য অ্যামেরিকা ত্যাগ না করার আহ্বান জানিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, কোম্পানিগুলো তাদের কর্মীদের মধ্যে যারা বর্তমানে অ্যামেরিকার বাইরে অবস্থান করছেন তাদের পুনঃপ্রবেশ নিয়ে ঝামেলা এড়াতে ২৪ ঘণ্টার মধ্যে দেশে ফিরে আসার আহ্বান জানিয়েছে।
কর্মীদের পাঠানো ইমেইলগুলোতে ভবিষ্যতে করণীয় সম্পর্কে নানা নির্দেশাবলী অনুসরণ করতেও বলা হয়েছে।
মেটা তাদের এইচ-১বি ভিসা এবং আইচ ৪ স্ট্যাটাসধারীদের পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য কমপক্ষে দুই সপ্তাহ অ্যামেরিকা থাকার পরামর্শ দিয়েছে এবং বর্তমানে বাইরে অবস্থানরত কর্মীদের ২৪ ঘণ্টার মধ্যে ফিরে আসার নির্দেশ দিয়েছে।
অন্যদিকে, মাইক্রোসফট অ্যামেরিকায় তাদের কর্মীদের পুনঃপ্রবেশের ক্ষেত্রে অস্বীকৃতিজনিত অসুবিধা এড়াতে দেশেই থাকার নির্দেশ দিয়েছে। অ্যামেরিকার বাইরে থাকা কর্মীদের ফিরে আসার জন্য যথাসাধ্য চেষ্টা করারও নির্দেশ দেয়া হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।
অ্যামেরিকায় এইচ-১বি ভিসা প্রোগ্রামটি বিশেষ পেশায় নিযুক্ত ব্যক্তিদের জন্য সংরক্ষিত। প্রায়শই প্রযুক্তি ক্ষেত্রে এই ভিসার হার বেশি দেখা যায়। সফটওয়্যার ইঞ্জিনিয়ার, প্রযুক্তি প্রোগ্রাম ম্যানেজার এবং অন্যান্য আইটি পেশাদার এই ভিসার অন্তর্ভুক্ত থাকতে পারে। ভিসাগুলো তিন বছরের জন্য বৈধ এবং আরও তিন বছরের জন্য নবায়ন করা যায়।
এইচ-১বি কর্মী ভিসার আবেদনের জন্য বার্ষিক এক লাখ ডলার ফি নির্ধারণের একটি ঘোষণায় শুক্রবার সই করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই পদক্ষেপের লক্ষ্য অ্যামেরিকান কর্মীদের সুরক্ষা দেওয়া। পাশাপাশি কোম্পানিগুলো যেন সত্যিকারের অসাধারণ দক্ষ ব্যক্তিদের নিয়োগ করতে পারে এবং তাদের অ্যামেরিকায় আনার সুযোগ পায়, সেটিও নিশ্চিত করা হবে।
তবে বিশেষজ্ঞরা মনে করছেন, যদি এই পদক্ষেপগুলো আইনি জটিলতা এড়িয়ে কার্যকর হয়, তাহলে এর প্রভাব পড়বে ভিসার খরচে। দক্ষ কর্মীদের জন্য ভিসা ফি ২১৫ ডলার থেকে বেড়ে যাবে। বিনিয়োগকারী ভিসার ফি, যা ইউরোপের অনেক দেশে প্রচলিত, বর্তমানে বছরে ১০,০০০ থেকে ২০,০০০ ডলার হলেও সেটিও আরও বাড়বে।