প্রবাসী বাংলাদেশিদের জন্য পাসপোর্ট ফি কমানোর একটি প্রস্তাব সরকার পর্যালোচনা করছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে অভিবাসীকর্মী ও প্রবাসীদের জন্য পাসপোর্টসেবা আরও সহজ ও সহজলভ্য করতে বিভিন্ন উদ্যোগ অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
বুধবার (১৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম অধিবেশনের নবম দিনে সরকারদলীয় সংসদসদস্য খায়রুল কবির খোকনের (নরসিংদী-১) টেবিলে উত্থাপিত তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য তুলে ধরেন।
মন্ত্রী জানান, ২০২৬ সালের ৪জুন পর্যন্ত দেশে সক্রিয় পাসপোর্টধারীর সংখ্যা ২ কোটি ৫৪লাখ ৩৩ হাজার ৬৩জন।
প্রবাসী বাংলাদেশিদের জন্য পাসপোর্টসেবা সহজীকরণের বিষয়ে তিনি বলেন, বিদেশে বসবাসরত বাংলাদেশিদের পাসপোর্ট ফি কমানোর লক্ষ্যে পাসপোর্ট অধিদপ্তর থেকে একটি প্রস্তাব পাঠানো হয়েছে, যা বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে পর্যালোচনাধীন রয়েছে।
সালাহউদ্দিনআহমদ বলেন, বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্ট আবেদন প্রক্রিয়া সহজ করতে বিভিন্নদেশের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে মোবাইল এনরোলমেন্ট কিট (এমইকে) ব্যবহারকরে আবেদন গ্রহণের ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরও জানান, প্রবাসী কর্মীদের পাসপোর্টসেবা প্রদানের জন্য বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে আউটসোর্সিং প্রতিষ্ঠানের মাধ্যমে সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়া বিদেশে দ্রুত পাসপোর্ট পৌঁছে দিতে সরকার আন্তর্জাতি ককুরিয়ার প্রতিষ্ঠান ফেডএক্সের মাধ্যমে বাংলাদেশ দূতাবাস ও মিশনগুলোতে পাসপোর্ট পাঠানোর ব্যবস্থা করেছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
সরকারের এসব উদ্যোগ বাস্তবায়িত হলে প্রবাসী বাংলাদেশিদের জন্য পাসপোর্টসেবা আরও সহজ, দ্রুত ও সাশ্রয়ী হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।