Skip to main content

পটুয়াখালীর এক‌টি ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ

ইউএনবি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১ ২০২৬, ১১:০২

নেছারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্র। ছবি: ইউএনবি

নেছারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্র। ছবি: ইউএনবি

  • 0

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের নেছারিয়া সরকারি প্রাথমিক বিদ‌্যালয় কেন্দ্রে অগ্নিসংযোগ করা হয়।

পটুয়াখালীর দুমকী উপজেলার একটি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের নেছারিয়া সরকারি প্রাথমিক বিদ‌্যালয় কেন্দ্রে অগ্নিসংযোগ করা হয়। তবে কে বা কারা আগুন লাগায় তা জানা যায়‌নি।

আগুন দেখে স্থানীয়রা তা নেভানোর চেষ্টা করে। প্রায় আধঘণ্টার চেষ্টায় রাত সোয়া ৯টার দিকে তারা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বিদ্যালয় কক্ষের বেঞ্চ ও টিনের বেড়া পুড়ে গেছে।

বিদ‌্যালয়ের সহকারী শিক্ষক ওবায়দুল হক জানান, কে বা কারা আগুন লাগিয়েছে তা জানা যায়নি। তবে বেশি ক্ষতি হয়নি। নিচের একটি রুমে টাঢার জ্বালিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী ও বিজিবি ঘটনাস্থলে এসেছিল বলে জানান স্থানীয়রা।