বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপদে বড় রদবদল

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩ ২০২৬, ০:৫৬

বাংলাদেশ সেনাবাহিনীর লোগো। ছবি: ইউএনবি

বাংলাদেশ সেনাবাহিনীর লোগো। ছবি: ইউএনবি

  • 0

প্রজ্ঞাপন অনুযায়ী, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড- এআরটিডিওসির জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমানকে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর একাধিক গুরুত্বপূর্ণ পদে রোববার রদবদল করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড- এআরটিডিওসির জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমানকে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বর্তমান ডিজিএফআই মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রদূত হিসেবে পদায়ন করা হয়েছে।

একই সঙ্গে এম অ্যান্ড কিউ ডিরেক্টরেটের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কায়সার রশীদ চৌধুরীকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে ডিজিএফআই-এর মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানকে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বর্তমান পিএসও লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রদূত হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে, মেজর জেনারেল জে এম এমদাদুল ইসলামকে ৫৫ পদাতিক ডিভিশন থেকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে বদলি করা হয়েছে।

ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের কমান্ড্যান্ট মেজর জেনারেল ফেরদৌস হাসান সেলিমকে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়াও বর্তমানে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল মো. হাফিজুর রহমানকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।