রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকায় একটি ১৪ তলা আবাসিক আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার বিকেল ৩ টার দিকে ধানমন্ডি ১০/এ-এর ২৭ নম্বর হোল্ডিংয়ের কনকর্ড টাওয়ার ভবনে আগুন লাগে।
পরে বিকেল ৩টা ৩০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। বিকেল ৩টা ৪২ মিনিটে ইউনিট দুটি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বিকেল ৪টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে অগ্নিকাণ্ডের ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।