যুদ্ধ বন্ধে ও প্রাথমিকভাবে শান্তিচুক্তি স্থাপনে ইরান ও অ্যামেরিকার মধ্যে হওয়া চূড়ান্ত সমঝোতা স্মারকের স্বাক্ষরিত ছবি প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
এবিসি নিউজ জানায়, বৃহস্পতিবার সামাজিকমাধ্যম টেলিগ্রামে স্মারকের ছবি প্রকাশ করে এটিকে ঐতিহাসিক নথি হিসেবে অভিহিত করেন পেজেশকিয়ান। একইসঙ্গে বার্তায় লিখেন, ‘পারস্পরিক সম্মানের ছায়ায় শান্তি বাস্তবায়িত হবে।‘
প্রকাশিত স্মারকের ছবিতে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের পাশে পেজেশকিয়ানের স্বাক্ষর দেখা যায়।
হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, এর আগে বুধবার ফ্রান্সে অবস্থানকালে ভার্সাই প্রাসাদে নৈশভোজ চলাকালীন স্মারকে স্বাক্ষর করেন ট্রাম্প। ওইদিন ট্রাম্প প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নথির বিস্তারিত সবার উদ্দেশ্যে পাঠ করেন।