বিচ্ছেদ মেটাতে ১০৯ মাইল পথ পাড়ি, অতঃপর স্ত্রীকে ছুরিকাঘাত

টিবিএন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২১ ২০২৫, ১:১৮ হালনাগাদ: ডিসেম্বর ৪ ২০২৫, ২৩:৫৩

স্ত্রীর গলায় ছুরিকাঘাতের ভিডিও ভাইরাল করেন প্রত্যক্ষদর্শীরা। ছবি: এনডিটিভি

স্ত্রীর গলায় ছুরিকাঘাতের ভিডিও ভাইরাল করেন প্রত্যক্ষদর্শীরা। ছবি: এনডিটিভি

  • 0

বৃহস্পতিবার বিকালে বালাসোরের একটি রাস্তায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত কথা কাটাকাটির এক পর্যায়ে একটি ছুরি বের করে মাঝ রাস্তায় স্ত্রীর গলায় ছুরি বসিয়ে দেন।

দাম্পত্য কলহের জের ধরে দীর্ঘদিন ধরে আলাদা থাকছিলেন শেখ আমজাদ ও তার স্ত্রী।

বিচ্ছেদ অবসানের উদ্দেশে ভারতের কটক থেকে বালাসোরে রওনা হন আমজাদ। পাড়ি দেন প্রায় ১০৯ মাইল বা ১৭৫ কিলোমিটার পথ।

কিন্তু স্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর জড়িয়ে পড়েন বাগবিতণ্ডায়। রাগের মাথায় স্ত্রীর গলায় জনসম্মুখে ছুরিকাঘাত করে বসেন আমজাদ।

পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বৃহস্পতিবার বিকালে বালাসোরের একটি রাস্তায় এ ঘটনা ঘটে। আমজাদ কথা কাটাকাটির এক পর্যায়ে একটি ছুরি বের করে মাঝ রাস্তায় স্ত্রীর গলায় ছুরি বসিয়ে দেন।

এনডিটিভি জানায়, এ নৃশংস ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ঘটনার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করেন ঘাতক স্বামী। তবে প্রত্যক্ষদর্শীরা তাকে আটক করতে সক্ষম হন এবং পুলিশের হাতে সোপর্দ করেন।

স্থানীয়রা অভিযুক্তর স্ত্রীকে দ্রুত বালাসোর জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। অবস্থা সংকটাপন্ন হওয়ায় চিকিৎসকরা দ্রুত তাকে কাট্টক সি. বি মেডিক্যাল কলেজে স্থানান্তর করেন।